Rakhi Sawant: প্রথম বিয়ে ভাঙতেই এল সুখের সময়, বন্ধু আদিলের সঙ্গে লিভ ইন করছেন রাখি

রাখি সাওয়ান্ত জানান, আদিলের সঙ্গে তিনি লিভ ইন সম্পর্কে রয়েছেন। তাঁরা একে অপরের সঙ্গে অত্যন্ত ভাল সময় কাটাচ্ছেন বলেও জানান রাখি। আদিলই সম্প্রতি তাঁকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দেন বলে জানান রাখি।

Rakhi Sawant: প্রথম বিয়ে ভাঙতেই এল সুখের সময়, বন্ধু আদিলের সঙ্গে লিভ ইন করছেন রাখি
Rakhi Sawant With Her Boyfriend (Photo Credit: Instagram)

মুম্বই, ৩০ মে:  বিশেষ বন্ধু আদিল খান দুরানির সঙ্গে লিভ ইন করছেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant )। এমনই একটি রিপোর্ট প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়। সম্প্রতি আদিল খান দুরানির সঙ্গে দুবাইতে যান রাখি সাওয়ান্ত। আদিলের পরিবার এবং ভাইবোনদের সঙ্গে দেখা করেন রাখি। দুবাই থেকে দেশে ফিরেই মুম্বইতে একসঙ্গে থাকতে শুরু করেন রাখি।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রাখি সাওয়ান্ত জানান, আদিলের (Adil Khan Durrani) সঙ্গে তিনি লিভ ইন সম্পর্কে রয়েছেন। তাঁরা একে অপরের সঙ্গে অত্যন্ত ভাল সময় কাটাচ্ছেন বলেও জানান রাখি। আদিলই সম্প্রতি তাঁকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দেন বলে জানান রাখি।

আরও পড়ুন:  Mamata Banerjee: 'আপনার ভুঁড়ি যেভাবে বাড়ছে...' পুর চেয়ারম্যানকে সুস্বাস্থ্যের পরামর্শ, ভাইরাল মুখ্যমন্ত্রীর ভিডিয়ো

 

View this post on Instagram

 

এসবের পাশাপাশি অভিনেত্রী আরও জানান, আদিলের অনেক ব্যবসা রয়েছে। গাড়ির ব্যবসা তার অন্যতম। ফলে আদিল তাঁর জীবনে আসার পরপরই তাঁকে ওই বিলাসবহুল গাড়ি উপহার দেন বলে জানান রাখি সাওয়ান্ত।

(The above story first appeared on LatestLY on May 30, 2022 08:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).