Raj Kundra On Sherlyn Chopra: নগ্ন ভিডিয়ো? শার্লিনের বিরুদ্ধে বিস্ফোরক শিল্পার স্বামী রাজ

শার্লিন যে ধরনের কনটেন্ট তৈরি করছেন, তাতে সমাজের উপর বাজে প্রভাব পড়ছে বলেও অভিযোগ করেন শিল্পা শেট্টির স্বামী। রাজ কুন্দ্রা বলেন, শার্লিন যেভাবে মহিলাদের স্বাধীনতা কিংবা সমাজ নিয়ে কথা বলেন,সেখানে তিনি নিজে কী করছেন। এমনকী শার্লিন চোপড়া যা করছেন, তাতে শিগগিরই তাঁকে গ্রেফতার করা উচিত বলেও দাবি করেন বলিউড অভিনেত্রীর স্বামী।

Raj Kundra On Sherlyn Chopra: নগ্ন ভিডিয়ো? শার্লিনের বিরুদ্ধে বিস্ফোরক শিল্পার স্বামী রাজ
Raj Kundra, Shilpa Shetty, Sherlyn Chopra (Photo Credit: Instagram)

মুম্বই, ৯ নভেম্বর: এবার শার্লিন চোপড়ার বিরুদ্ধে ফুঁসে উঠলেন শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)। শার্লিন 'ন্যুডিটি' ছড়াচ্ছেন বলে অভিযোগ করেন রাজ। শুধু তাই নয়, শার্লিন যে ধরনের কনটেন্ট তৈরি করছেন, তাতে জনমানসে প্রভাব পড়ছে বলেও অভিযোগ করেন শিল্পার স্বামী।  পর্নোগ্রাফি মামলা নিয়ে রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করলে, সরব হন শার্লিন চোপড়া। তিনি রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন। পর্নোগ্রাফি মামলায় জামিন পাওয়ার পর এবার শার্লিনের বিরুদ্ধে পালটা সরব হলেন রাজ।

শার্লিন যে ধরনের কনটেন্ট তৈরি করছেন, তাতে সমাজের উপর বাজে প্রভাব পড়ছে বলেও অভিযোগ করেন শিল্পা শেট্টির স্বামী। রাজ কুন্দ্রা বলেন, শার্লিন যেভাবে মহিলাদের স্বাধীনতা কিংবা সমাজ নিয়ে কথা বলেন,সেখানে তিনি নিজে কী করছেন। এমনকী শার্লিন চোপড়া যা করছেন, তাতে শিগগিরই তাঁকে গ্রেফতার করা উচিত বলেও দাবি করেন বলিউড অভিনেত্রীর স্বামী।

সম্প্রতি শার্লিন চোপড়া পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মি টু-তে অভিযুক্ত সাজিদকে কেন বিগ বসে নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন করেন শার্লিন।

সাজিদের মত রাজ কুন্দ্রার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেন শার্লিন চোপড়া।  যা নিয়ে এবার মুখ খুললেন নায়িকার স্বামী।

(The above story first appeared on LatestLY on Nov 09, 2022 05:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).