Mandira Bedi: রাজের মৃত্যুর পর মন্দিরার পোশাক, কাজ নিয়ে সমালোচনা কেন, সমালোচকদের একহাত সোনার

২২ বছর ধরে রাজ কৌশলের সঙ্গে সংসার করে যেমন তাঁকে সামলেছেন, তেমনি মৃত্যুর পরও স্বামীর সঙ্গ ছাড়েননি মন্দিরা। রাজের নিথর দেহ নিজের কাধে নিয়ে সৎকার করেন মন্দিরা বেদী।

Mandira Bedi: রাজের মৃত্যুর পর মন্দিরার পোশাক, কাজ নিয়ে সমালোচনা কেন, সমালোচকদের একহাত সোনার
ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২ জুলাই: রাজ কৌশলের (Raj Kaushal) মৃত্যুতে যখন শোকস্তব্ধ মন্দিরা বেদী, সেই সময় তাঁকে নিয়ে সমালোচনা শুরু করেন নেট জনতার একাংশ। মন্দিরা বেদীকে নিয়ে যখন নেটিজেনদের একাংশ জোর সমালোচনা শুরু করেন, সেই সময় তাঁদের একহাত নেন সোনা মহাপাত্র।

মন্দিরার (Mandira Bedi ) পাশে দাঁড়িয়ে সমালোচকদের বিরুদ্ধে তোপ দাগেন বলিউড গায়িকা। তিনি বলেন, রাজের মৃত্যুর পর যেভাবে কিছু মানুষ মন্দিরাকে নিয়ে সমালোচনা করছেন, তা দুর্ভাগ্যজনক। এমন সময়ে মন্দিরাকে নিয়ে এসব বক্তব্য অত্যন্ত নিরাশাজনক বলেও মন্তব্য করেন সোনা মহাপাত্র (Sona Mohabapatra)।

 

বুধবার ভোরে রাজ কৌশলের মৃত্যু হয় হার্ট অ্যাটাকে। পরিচালকের মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়েন মন্দিরা বেদী। বন্ধুকে সামলে নিয়ে কোনওক্রমে রাজের শেষকৃত্য সম্পন্ন করেন তাঁদের প্রিয়জনরা।

রাজের শেষ যাত্রায় মন্দিরা

আরও পড়ুন: Kareena Kapoor Khan: করিনার যোগা লুক, কটূক্তির মুখে অভিনেত্রী

এদিকে ২২ বছর ধরে রাজ কৌশলের সঙ্গে সংসার করে যেমন তাঁকে সামলেছেন, তেমনি মৃত্যুর পরও স্বামীর সঙ্গ ছাড়েননি মন্দিরা। রাজের নিথর দেহ নিজের কাধে নিয়ে সৎকার করেন মন্দিরা বেদী। রাজ কৌশলের সৎকারের সময় মন্দিরা কেন সাদা টিশার্ট পরেছেন বলে প্রশ্ন তোলেন অনেকে। কেউ আবার বলতে শুরু করেন, হিন্দু ধর্মে মহিলাদের শ্মশানে যেতে নিষেধ। কেউ আবার বলতে শুরু করেন, স্বামীর মৃত্যুর পর মন্দিরা এমন পোশাক পরেছেন কেন! রাজ কৌশলের মৃত্যুর পর শোকস্তব্ধ মন্দিরার পাশে না দাঁড়িয়ে কেন তাঁকে নিয়ে সমালোচনা করা হচ্ছে, তা নিয়ে এবার সরব হলেন সোনা মহাপাত্র।

(The above story first appeared on LatestLY on Jul 02, 2021 08:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).