Alia Bhatt: গোলাপী পোশাকে আলিয়া, স্পষ্ট নায়িকার 'বেবি বাম্প'

গত ১৪ এপ্রিল রণবীর কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আলিয়া ভাট। রণবীরের সঙ্গে আলিয়ার বিয়ের দিন হাজির হন দুই পরিবারের সদস্যরা। সেই সঙ্গে রণবীর, আলিয়ার কাছের বন্ধুরা হাজির হন বিয়েতে। রণলিয়ার বিয়ের ২ মাসের মধ্যেই তাঁরা সুখবর দেন।

Alia Bhatt: গোলাপী পোশাকে আলিয়া, স্পষ্ট নায়িকার 'বেবি বাম্প'
Alia Bhatt (Photo Credit: Instagram)

মুম্বই, ২১ জুলাই:  ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করেছে আলিয়া ভাটের (Alia Bhatt) বেবি বাম্প। গোলাপী রঙের ফ্লোরাল ড্রেসে আলিয়া সম্প্রতি 'ডার্লিংস'-এর প্রমোশনে হাজির হন। সেখানেই আলিয়ার বেবি বাম্প স্পষ্ট দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন অনেকে। সম্প্রতি পিছিয়ে দেওয়া হয় 'রকি অউর রানি কী প্রেম কাহানি'-র মুক্তি। অন্তঃসত্ত্বা আলিয়া কাজ করতে পারবেন না বলেই রণবীর সিংয়ের (Ranveer Singh) সঙ্গে তাঁর ওই সিনেমার মুক্তি করণ জোহর  (Karan Johar) পিছিয়ে দেন বলে খবর। যদিও আলিয়া ভাট  প্রকাশ্যে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

 

গত ১৪ এপ্রিল রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে গাঁটছড়া বাঁধেন আলিয়া ভাট। রণবীরের সঙ্গে আলিয়ার বিয়ের দিন হাজির হন দুই পরিবারের সদস্যরা। সেই সঙ্গে রণবীর, আলিয়ার কাছের বন্ধুরা হাজির হন বিয়েতে। রণলিয়ার বিয়ের ২ মাসের মধ্যেই তাঁরা সুখবর দেন।

আরও পড়ুন: Katrina Kaif - Vicky Kaushal: মালদ্বীপে ক্যাটরিনা-ভিকি, সমুদ্রের দেশে নয়া ছবি তারকা জুটির

যদিও আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে একের পর এক কটাক্ষ ভেসে আসতে শুরু করে। তবে কোনও কিছুকেই কার্যত গুরুত্ব না দিয়ে বিয়ের পর নতুন জীবন উপভোগ করছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট।

(The above story first appeared on LatestLY on Jul 21, 2022 03:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).