PM Modi Praises 'The Sabarmati Report': সত্যিটা সামনে এসেছে, বিক্রান্ত মাসের 'দ্য সবরমতী রিপোর্ট'-এর প্রশাংসায় প্রধানমন্ত্রী মোদী

'দ্য কাশ্মীর ফাইলস', 'দ্য কেরলা স্টোরি'র মত দেশে উত্তাল করা বাস্তব ঘটনার ওপর তৈরি হওয়া আরও একটি সিনেমা দেশবাসীকে দেখার জন্য অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Modi Praises 'The Sabarmati Report': সত্যিটা সামনে এসেছে, বিক্রান্ত মাসের 'দ্য সবরমতী রিপোর্ট'-এর প্রশাংসায় প্রধানমন্ত্রী মোদী
Narendra Modi (Photo Credit: X/ANI)

'দ্য কাশ্মীর ফাইলস', 'দ্য কেরলা স্টোরি'র মত দেশে উত্তাল করা বাস্তব ঘটনার ওপর তৈরি হওয়া আরও একটি সিনেমা দেশবাসীকে দেখার জন্য অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে গুজরাটের গোধরা রেল স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার ওপর তৈরি হওয়া'দ্য সবরমতী রিপোর্ট' সিনেমাটির প্রশংসা করলেন মোদী। গুজরাট দাঙ্গার সূত্রপাত সরবমতী এক্সপ্রেসে আগুন লাগা থেকেই, তারপর কার্যত গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে দাঙ্গা। নরেন্দ্র মোদীর রাজনৈতিক কেরিয়ারে তাঁর গুজরাট দাঙ্গা বড় অস্বস্তির তা বলার অপেক্ষা রাখে না।১৫ নভেম্বর সিনেমাটি মুক্তি পেয়েছে।

ধীরজ সরনা পরিচালিত 'দ্য সরবমতী রিপোর্ট'সিনেমাটি যে সব কারণে সবার দেখা উচিত, এদিন এক্স প্ল্যাটফর্মে অলোক ভাট নামের এক ব্যক্তির এমন পোস্টের জবাব দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, " ভাল বলেছেন। সত্য়িটা সবার সামনে আসছে এটা ভাল হচ্ছে এবং তা এমন উপায়ে আসছে যা সাধারণ মানুষ দেখতে পারে। মিথ্যা গল্প কিছু সময়ের জন্য চলতে পারে। একদিন না একদিন সত্যিটা সামনে আসই।"

বিরোধীদের অভিযোগ মোদীর সেই অস্বস্তি মিটিয়ে বিজেপির দাবিকে সিলমোহর দিতেই বিক্রান্ত মাসে অভিনীত এই 'প্রোপোগান্ডা 'সিনেমাটি তৈরি করা হয়েছে।

দ্য সরবমতি এক্সপ্রেসের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

মোদী 'দ্য সরবমতী এক্সপ্রেস' রিপোর্ট-নিয়ে প্রশংসাসূচক যে পোস্টকে ভাল বলেছেন, তাতে লেখা হয়েছে যে চারটি কারণে সবার এই সিনেমাটি দেখা উচিত। সেই পোস্টে লেখা হয়েছে সবাই অবশ্যই 'দ্য সরবমতি এক্সপ্রেস'সিনেমাটি দেখুন তার কারণগুলি হল-১) আমাদের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে লজ্জার ঘটনার আসল সত্যিটা যেভাবে তুলে আনার চেষ্টা হয়েছে তা প্রশংসার দাবি রাখে, ২) সিনেমার নির্মাতারা স্পর্শকাতর বিষয়টিকে খুবই সংবেদশীলতা ও মর্যাদা রক্ষা রেখে করতে পেরেছেন, ৩) কী করে সবরমতী এক্সপ্রেসের যাত্রীদের নৃশংসভাবে পুড়িয়ে মারার ঘটনাকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে একজন নেতার ভাবমূর্তিতে চক্রান্ত করে কালিমালিপ্ত করা হয়েছে তা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আসলে এটা করা হয়েছিল এমন একটা ইকো সিস্টেমের মাধ্যমে যাতে একটার পর একটা মিথ্যা সাজিয়ে তারা তাদের অ্যাজেন্ডা ও স্বার্থ চরিতার্থ করতে পারে, ৪) সেই ফেব্রুয়ারি মাসে ট্রেনের ভিতর মারা যাওয়া ৫৯টি নির্দোষ প্রাণ এতদিনে নিজেদের কথা সবার সামনে জানানোর সুযোগ পাচ্ছে। এই সিনেমাটি প্রকৃত অর্থেই মৃত ৫৯ জন নির্দোষ পুরুষ, মহিলা এবং শিশুদের উতসর্গ করতে পেরেছে।

একতা কাপুর, শোভা কাপুর প্রযোজিত এই সিনেমাটিতে বিক্রান্ত মাসে সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর এক সহকর্মীর ভূমিকায় রাশি খান্নাকে দেখা যাবে। সিনিয়র অ্যাঙ্করের চরিত্রে অভিনয় করেতে দেখা যাবে ঋদ্ধি ডোগরাকে।

বিবেক অগ্নিহোত্রী, সুদীপ্ত সেনের মত পরিচালকদের পথ ধরেই বিজেপির প্রোপাগন্ডা ছবি হল 'দ্য সবরমতী রিপোর্ট'।তৈরি করেছেন ধীরজ সরনা।  বিরোধীরা একযোগে এই অভিযোগ করছেন।

(The above story first appeared on LatestLY on Nov 17, 2024 06:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).