Pathaan: শুটগান হাতে শাহরুখ, প্রকাশ্যে ‘পাঠান’এর নয়া পোস্টার, দেখুন
- Read in
- বাংলা
মুম্বই, ৬ ডিসেম্বরঃ আর কয়েকটা দিনের অপেক্ষা আর তাঁর পরেই বড় পর্দায় আসছে ‘পাঠান’ (Pathaan)। শাহরুখ ভক্তদের যেন অপেক্ষায় দিন কাটছে না। আগামী ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাডুকন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) অভিনীত ‘পাঠান’ (Pathaan)। তবে মুক্তির আগে দর্শকদের উত্তেজনার আগুনে ঘি দিয়ে মাঝে মধ্যেই নিত্য নতুন পোস্টার শেয়ার করেন নির্মাতারা। ৬ ডিসেম্বর ছবির প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের (Yash Raj Films) অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে প্রকাশ করা হল ‘পাঠান' এর নতুন পোস্টার (Pathaan New Poster)। হিন্দি, তামিল, তেলেগু এই তিন ভাষায় মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’।
দেখুন 'পাঠান' এর নতুন পোস্টারঃ
He always gets a shotgun to the fight! 💥 #Pathaan
Celebrate #Pathaan with #YRF50 only at a big screen near you. Releasing in Hindi, Tamil and Telugu. pic.twitter.com/yFUyy2aMpr
— Yash Raj Films (@yrf) December 6, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 06, 2022 11:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

