Parineeti-Raghav: বাগদান সেরেই বিয়ের তোরজোড় শুরু, ওয়েডিং ডেস্টিনেশনের খোঁজে রাজস্থান পাড়ি রাঘব-পরিণীতির
মুম্বই, ২৮ মেঃ বাগদান সম্পন্ন হয়েছে এখনও এক মাসও হয়নি এরই মাঝে বিয়ের জন্যে ডেস্টিনেসনের খোঁজ শুরু করে দিয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা (Parineeti Chopra and Raghav Chadha)। গত ১৩ মে দিল্লিতে আপ সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadha) বাসভবন কাপুরথালা ভিলায় যুগলের বাগদানের আসর বসেছিল। দুই পরিবার এবং বন্ধু বান্ধবদের উপস্থিতিতে রাঘব-পরিণীতির (Parineeti-Raghav) বাগদানের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে অন্যান্য নেতা মন্ত্রীরাও।
বাগদান পর্ব মিটতেই এবার বিয়ের জন্যে তোরজোড় শুরু করে দিলেন যুগল। দিদি প্রিয়াঙ্কা চোপড়ার মতোই উদয়পুরে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং সারার পরিকল্পনা করেছেন পরিণীতি (Parineeti Chopra)। ইতিমধ্যেই উদয়পুরে হোটেল দেখা শুরু করে দিয়েছেন নায়িকা। শনিবার ২৭ মে উদয়পুরের বিমানবন্দরে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। বিমানবন্দর থেকে তিনি গিয়েছেন লীলা হোটেলে। সূত্রের খবর, এদিন সকাল ৯:৩০ নাগাদ উদয়পুর বিমানবন্দর থেকে বেরিয়ে পরিণীতি সোজা গিয়েছিলেন লীলা হোটেলে। সেখান থেকে বেরিয়ে ওবেরয় উদয়ভিলাসেও যান তিনি। 'সিটিস অফ লেক' উদয়পুরকেই নিজেদের ওয়েডিং ডেস্টিনেশন হিসাবে বেছে নিয়েছেন রাঘব-পরিণীতি (Parineeti-Raghav)। চলতি বছরের অক্টোবরেই সাতপাকে বাঁধা পড়বেন যুগল।
View this post on Instagram
উল্লেখ্য, ২০২৮ সালের ডিসেম্বরে রাজস্থান, জয়পুরের উমেদ ভবনে ডেসটিনেশন ওয়েডিং সেরেছিলেন প্রয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং নিক জোনাস (Nick Jonas)। ২০২১ সালের নভেম্বরে রাজস্থানের সাওয়াই মাধপুরের সিক্স সেন্স ফোর্ট বারোওয়ারায় বলিউডকে লুকিয়ে চুপি চুপি গাঁটছড়া বেঁধেছিলেন ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। এরপর গত ফেব্রুয়ারিতে রাজস্থান, জয়সলমীরের সূর্যগড় প্যালেসে ধূমধাম করে বিবাহ সম্পন্ন হয়েছে সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবানির।
(The above story first appeared on LatestLY on May 28, 2023 05:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

