Mahima Chaudhry: শাহরুখের 'পরদেশের' নায়িকা মহিমা চৌধুরী লড়ছেন ক্যানসারের সঙ্গে, দেখলে চিনতে পারবেন না

'দ্য কাশ্মীর ফাইলস'-এর অভিনেতা অনুপম খের জানান, 'দ্য সিগনেচার' নামে একটি ছবির জন্য তিনি মহিমা চৌধুরীকে ফোন করেন। আমেরিকায় থাকাকালীন অবস্থায় অনুপম খেরের ফোন ধরে মহিমা জানান তাঁর স্তন ক্যানসারের কথা।

Mahima Chaudhry, Shah Rukh Khan (Photo Credit: Youtube)

মুম্বই, ৯ জুন:  ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী মহিমা চৌধুরী (Mahima Chaudhry)। শাহরুখের (Shah Rukh Khan)'পরদেশ'-এর (Pardes) নায়িকা মহিমা আক্রান্ত স্তন ক্যানসারে (Cancer)। জটিল রোগের কথা জানা সত্ত্বেও মহিমা চৌধুরী যেভাবে সাহস নিয়ে লড়াই করছেন, তা দেখে আপ্লুত অনুপম খের। এমনকী মহিমাকে দেখে অনেক মানুষ মনের জোর পাবেন। মন শক্ত করে ক্যানসারের সঙ্গে লড়াই করতে পারবেন বলেও মন্তব্য করেন অনুপম খের।

'দ্য কাশ্মীর ফাইলস'-এর অভিনেতা অনুপম খের জানান, 'দ্য সিগনেচার' নামে একটি ছবির জন্য তিনি মহিমা চৌধুরীকে ফোন করেন। আমেরিকায় থাকাকালীন অবস্থায় অনুপম খেরের ফোন ধরে মহিমা জানান তাঁর স্তন ক্যানসারের কথা। তবে ক্যানসারের মত জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা চলাকালীন সময়েও মহিমা মনের জোর হারাননি। তিনি যেভাবে শক্ত থেকে রোগের সঙ্গে লড়াই শুরু করেন, তা দেখে তাঁকে কুর্ণিশ জানান অনুপম খের।

 

View this post on Instagram

 

মহিমা যেভাবে মনের জোর নিয়ে কথা বলেন এবং সবাইকে লড়াই করার শক্তি যোগান, তা দেখে শেখার মত। মহিমা যাতে শিগগিরই সুস্থ হয়ে উঠে ফের পরিচালক, প্রযোজকদের সঙ্গে দেখা করে কাজ করতে পারেন, মনের ডানা মেলে আকাশে উড়তে পারেন, সেই প্রার্থনা করেন অনুপম খের (Anupam Kher)। তবে ক্যানসারের অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে কেঁদে ফেলেন মহিমা চৌধুরী। তা সত্ত্বেও তিনি নিজেকে সামলে নিয়ে হাসি মুখ ক্যামেরার সামনে তাকান নায়িকা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement