Sushant Singh Rajput's Death Anniversary: 'আকাশ দেখা তোমার সঙ্গেই', সুশান্তকে নিয়ে আবেগপ্লুত সারা
'কেদারনাথ' দিয়ে বলিউড পা রাখেন সারা আলি খান। ওই ছবিতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সইফ-কন্যা। সুশান্ত-সারার ওই সিনেমা বক্স অফিসে সাড়া জাগালেও, এরপরই নাকি অভিনেত্রীর সঙ্গে 'দিল বেচারা' অভিনেতার বিচ্ছেদ হয়ে যায়।
মুম্বই, ১৪ জুন: প্রথমবার ক্যমােরার সামনে অভিনয় থেকে শুরু করে, আকাশের গ্রহ, নক্ষত্র দেখা, সবকিছুই ততোমার হাত ধরে শিখেছিলাম প্রথম। আজ যখন আকাশে পূর্ণ চাঁদ উঠবে, সেই সময় কাছে নেই তুমি। তা সত্ত্বেও আকাশের দিকে তাকালে, তোমাকেই দেখতে পাই। গ্রহ, নক্ষত্রের সঙ্গে তোমার উজ্জ্বল উপস্থিতি যেন আকাশ জুড়ে। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে আবেগপ্লুত সারা আলি খান। এমনকী, সুশান্তকে উদ্দেশ্য করে স্মৃতিমেদুর হয়ে পড়েন বলিউড (Bollywood) অভিনেত্রী। দেখুন কী লিখলেন সারা...
View this post on Instagram
'কেদারনাথ' দিয়ে বলিউড পা রাখেন সারা আলি খান (Sara Ali Khan)। ওই ছবিতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সইফ-কন্যা। সুশান্ত-সারার ওই সিনেমা বক্স অফিসে সাড়া জাগালেও, এরপরই নাকি অভিনেত্রীর সঙ্গে 'দিল বেচারা' অভিনেতার বিচ্ছেদ হয়ে যায়।
আরও পড়ুন: Sushant Singh Rajput's Death Anniversary: 'তোমায় প্রতিদিন মিস করি', সুশান্তের স্মৃতিতে লিখলেন রিয়া
সুশান্তের জীবন থেকে সারা আলি খান সরে যাওয়ার পরপরই নাকি রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) সঙ্গে প্রয়াত অভিনেতা সম্পর্কে জড়ান। এমনকী সুশান্তকে নিয়ে সারা এবং রিয়ার মধ্যেও দ্বন্দ্বও তৈরি হয় বলে শোনা যায়।
(The above story first appeared on LatestLY on Jun 14, 2022 03:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

