Sushant Singh Rajput's Death Anniversary: 'তোমায় প্রতিদিন মিস করি', সুশান্তের স্মৃতিতে লিখলেন রিয়া
২০২০ সালে মুম্বইয়ের ব্যান্দ্রায় অ্যাপার্টমেন্টে মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের। বলিউড অভিনেতার মৃত্যু কেন হল, তা নিয়ে ধোঁয়াশা এখনও অব্যাহত।
মুম্বই, ১৪ জুন: 'প্রত্যেকদিন তোমায় মিস করি।' সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু বার্ষিকীতে এমনই লিখলেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সুশান্তের সঙ্গে কাটানো ভালবাসার ছবি শেয়ার করেন রিয়া। যেখানে রিয়া এবং সুশান্তের বিভিন্ন মুহূর্তরা উঠে আসে। সুশান্তের সঙ্গে ভালবাসার মুহূর্তের ছবি শেয়ার করেই প্রয়াত অভিনেতাকে স্মরণ করেন রিয়া চক্রবর্তী।
View this post on Instagram
২০২০ সালে মুম্বইয়ের ব্যান্দ্রায় অ্যাপার্টমেন্টে মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের। বলিউড অভিনেতার মৃত্যু কেন হল, তা নিয়ে ধোঁয়াশা এখনও অব্যাহত।
সুশান্তের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে। রিয়ার সঙ্গে গ্রেফতার করা হয় তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকেও। যদিও রিয়া এবং শৌভিক বর্তমানে জামিনে মুক্ত। সুশান্তের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠতে শুরু করে, তার কোনও তথ্য প্রমাণ এখনও মেলেনি।
(The above story first appeared on LatestLY on Jun 14, 2022 01:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

