Sukesh Chandrasekhar Letter to Jacqueline: জন্মদিনের চিঠিতে জ্যাকলিনকে 'ভালোবাসা' উজাড় করে দিলেন জেলবন্দি সুকেশ

ফের আরও একবার জেল থেকে 'বান্ধবির' জন্যে প্রেমপত্র পাঠালেন তিনি। নায়িকার আগামি বছরের জন্মদিন তাঁরা একসঙ্গে কাটাবেন, সেই বার্তা দিয়ে এদিন বার্থ ডে গার্লকে ভালোবাসা যেন উজাড় করে দিলেন সুকেশ।

Sukesh Chandrasekhar Letter to Jacqueline: জন্মদিনের চিঠিতে জ্যাকলিনকে 'ভালোবাসা' উজাড় করে দিলেন জেলবন্দি সুকেশ
Sukesh Chandrasekhar, Jacqueline Fernandez (Photo Credits: PTI and Instagram)

মুম্বই, ১১ অগাস্টঃ বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) জন্মদিনে তাঁকে জেল থেকে ভালোবাসায় ভরিয়ে চিঠি লিখলেন কনম্যান সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar)। ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় মূল অভিযুক্ত সুকেশ রয়েছেন দিল্লির মণ্ডলী জেলে। জেলবন্দি সুকেশ তাঁর 'বেবি'র জন্মদিন ভোলেননি। ফের আরও একবার জেল থেকে 'বান্ধবির' জন্যে প্রেমপত্র পাঠালেন তিনি। নায়িকার আগামি বছরের জন্মদিন তাঁরা একসঙ্গে কাটাবেন, সেই বার্তা দিয়ে এদিন বার্থ ডে গার্লকে ভালোবাসা যেন উজাড় করে দিলেন সুকেশ।

শুরুতেই 'বেবি'কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখলেন, 'তোমার জন্মদিনটা আমার জীবনের সব থেকে আনন্দের দিন। এমনকি আমার নিজের জন্মদিনের চেয়েও। দিনে দিনে তুমি আরও সুন্দর হয়ে উঠছ। তোমার বয়স যেন কমে যাচ্ছে ক্রমশ। আমি তোমায় কী পরিমাণ মিস করি তা তুমি ভাবতেও পারবে না'। এর পরেই সুকেশ লেখেন, খুব তাড়াতাড়ি এই খারাপ সময় কেটে যেতে চলেছে। আগামি বছরে তোমার জন্মদিন আমরা একসঙ্গে উদযাপন করব। আমি কথা দিচ্ছি সেটা আরও সুন্দর হবে'। বিশেষ বান্ধবীর প্রশংসায় আরও লিখেছেন, 'তোমার সঙ্গে পরিচয় হওয়া আমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত। চিন্তা করো না আমি সর্বদা তোমার পাশে আছি। শুভ জন্মদিন আমার বোম্মা। আজকের দিনটা খুব আনন্দ কর। আমার নামে এক টুকরো কেক রেখে দিও'।

জন্মদিনের শুভেচ্ছাবার্তার পাশাপাশি জেলে বসে নায়িকার জন্যে একটি বার্থ ডে কার্ডও বানিয়েছেন সুকেশ। চিঠিতে সেই কার্ডের কথা উল্লেখ করে তিনি লেখেন, 'এই চিঠির সঙ্গে পাঠানো গ্রিটিং কার্ডটি আমি নিজে হাতে বানিয়েছি। যেখানে আমাদের কিছু বিশেষ মুহূর্ত তুলে ধরার চেষ্টা করেছি'।

একদিকে জেলে বসে জ্যাকলিনের জন্যে প্রেমপত্র পাঠাচ্ছেন সুকেশ। অন্যদিকে তাঁর সঙ্গে কোনরকম বিশেষ সম্পর্কের কথা আদালতে অস্বীকার করেছেন নায়িকা। স্পষ্ট জানিয়েছেন, কেবল কাজের উদ্দেশে কয়েকবার দেখা হয়েছিল তাঁদের।

(The above story first appeared on LatestLY on Aug 11, 2023 11:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).