Nick Jonas: 'আমার বউয়ের বয়স ৩৭, অ্যান্ড ইটস কুল', প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে কেন এমন বললেন নিক জোনস

তা সে খারাপ হোক আর ভাল। প্রিয়াঙ্কা-নিক জুটি থাকেন সবসময়ই আলোচনায়। রেড কার্পেটে হাঁটা কিংবা দুজনের (Priyanka Chopra) ইনস্টাগ্রাম পোস্ট। সবকিছুতেই যেন তৈরি হয় হেডলাইন। কিন্তু সবথেকে যে বিষয়টি আলোচনায় এসেছিল। সেটি হল দুজনের বয়স। নিকের (Nick Jonas) থেকে ১০ বছরের বড় প্রিয়াঙ্কা। এই নিয়ে দুজনকে অনেক ঠাট্টা-ইয়ার্কিরও সম্মুখীন হতে হয়েছে। প্রতিবারই ঠান্ডা মাথায় প্রশ্নের মোকাবিলা করেছেন তাঁরা।

Nick Jonas: 'আমার বউয়ের বয়স ৩৭, অ্যান্ড ইটস কুল', প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে কেন এমন বললেন নিক জোনস
(Photo Credits: Instagram)

মুম্বই, ২৭ ফেব্রুয়ারি: তা সে খারাপ হোক আর ভাল। প্রিয়াঙ্কা-নিক জুটি থাকেন সবসময়ই আলোচনায়। রেড কার্পেটে হাঁটা কিংবা দুজনের (Priyanka Chopra) ইনস্টাগ্রাম পোস্ট। সবকিছুতেই যেন তৈরি হয় হেডলাইন। কিন্তু সবথেকে যে বিষয়টি আলোচনায় এসেছিল। সেটি হল দুজনের বয়স। নিকের (Nick Jonas) থেকে ১০ বছরের বড় প্রিয়াঙ্কা। এই নিয়ে দুজনকে অনেক ঠাট্টা-ইয়ার্কিরও সম্মুখীন হতে হয়েছে। প্রতিবারই ঠান্ডা মাথায় প্রশ্নের মোকাবিলা করেছেন তাঁরা।

সম্প্রতি একটি রিয়েলটি শো -এ নিক এবং প্রিয়াঙ্কার বয়সের ফারাক নিয়ে মজা করেন গায়ক কেলি ক্লার্কসন। কেলি বলেন, "আমার বয়স ৩৭। তুমি ২৭ না? ঠান্ডা মাথায় নিকের জবাব ছিল, "আমার বউয়ের বয়সও ৩৭। অ্যান্ড ইটস কুল।" আরও পড়ুন: Delhi Violence: 'আরেকটা ১৯৮৪ হতে দিতে পারি না,' হিংসার শুনানিতে বলল দিল্লি হাইকোর্ট 

InStyle magazine-এ সাক্ষাকার দেওয়ার সময় প্রিয়াঙ্কা এই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, যখন স্বামীর থেকে স্ত্রী বড় হয়। তখনই যেন যত সমস্যা। উল্টোটা হয়। তখন কোনও সমস্যা হয়না এই সমাজের। ২০১৮ সালের ডিসেম্বরের হিন্দু এবং খ্রিস্টান, এই দুই ধর্মের রীতিনীতি মেনে সাত পাঁকে বাধা পড়েন প্রিয়াঙ্কা-নিক। বাইরের দুনিয়ার মিম-ট্রোলডের ঝড়ঝাপটে সামলে দিব্যি আছেন তাঁরা। এককথায় বলা যেতে পারে, Happily Married।

(The above story first appeared on LatestLY on Feb 27, 2020 04:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).