Golden Globes 2020: গোল্ডেন গ্লোব পুরস্কার ২০২০-র অনুষ্ঠানে স্বামী নিক জোনাসের ঠোঁট চুম্বনে রাঙিয়ে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

গতকাল ছিল ৭৭ তম (77th) গোল্ডেন গ্লোব পুরস্কার (Golden Globe Awards 2020) অনুষ্ঠান। বিশ্বের ও দেশের তাবড় তাবড় সমস্ত সেলিব্রিটি অংশ নিয়েছিল একই অনুষ্ঠানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও তাঁর স্বামী নিক জোনাস (nick Jonas)। প্রিয়াঙ্কা এবং নিক উপস্থিত হতেই রাখলেন ঠোঁটে ঠোঁট। রেড কার্পেটে অ্যাঙ্কর একে অপরকে ঠোঁটে চুম্বন (Smooch) করতে বলেছিলেন। একটুও লজ্জা না পেয়ে স্বামীর ঠোঁটে চুম্বন দিয়ে রাঙিয়ে দিলেন ঠোঁট।

Golden Globes 2020: গোল্ডেন গ্লোব পুরস্কার ২০২০-র অনুষ্ঠানে স্বামী নিক জোনাসের ঠোঁট চুম্বনে রাঙিয়ে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর স্বামী নিক জোনাস (Photo Credits: Instagram)

গতকাল ছিল ৭৭ তম (77th) গোল্ডেন গ্লোব পুরস্কার ২০২০ (Golden Globes 2020) অনুষ্ঠান। বিশ্বের ও দেশের তাবড় তাবড় সমস্ত সেলিব্রিটি অংশ নিয়েছিলেন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও তাঁর স্বামী নিক জোনাস (nick Jonas)। প্রিয়াঙ্কা এবং নিক উপস্থিত হতেই রাখলেন ঠোঁটে ঠোঁট। রেড কার্পেটে সঞ্চালক একে অপরকে ঠোঁটে চুম্বন (Smooch) করতে বলেছিলেন। একটুও লজ্জা না পেয়ে স্বামীর ঠোঁটে চুম্বন দিয়ে রাঙিয়ে দিলেন ঠোঁট।

আসলে, প্রিয়াঙ্কা চোপড়া যখন তাঁর স্বামী নিক জোনাসকে সঙ্গে নিয়ে অফ-শোল্ডার গাউন পরে রেড কার্পেটে হেঁটেছিলেন, তখনই আকর্ষণ তৈরি করেছিলেন। সেখানে একটি ভিডিও আপাতত ভাইরাল। যেখানে প্রিয়াঙ্কা ও নিককে চুম্বন খেতে দেখা গেছে। তবে যা ঘটেছে পুরোটাই সঞ্চালকের নির্দেশে। এমন পরিস্থিতিতে প্রিয়াঙ্কা এবং নিক সঞ্চালকের অনুরোধ গ্রহণ করেন। চুম্বনের পর আল্টো হাতে ঠোঁট ছুঁয়ে লিপস্টিক মুছেও দেন পিগি চপস।

আরও পড়ুন, আজ দীপিকা পাডুকোনের শুভ জন্মদিন; মুম্বই বিমানবন্দরে কাটলেন কেক, রণবীর গাইলেন গান

 

View this post on Instagram

 

Just kiss 💋💋💄💄 #priyankachopra #nickjonas #NP #prick #goldenglobes

A post shared by Khlimah Toyibah (@khlimahtoyibah) on

 

প্রিয়াঙ্কা চোপড়ার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'দ্য স্কাই ইজ পিঙ্ক' (The Sky Is Pink) বক্স অফিসে কোনও ছাপ ফেলতে না পারলেও সমালোচকরা এই ছবিতে ভাল রিভিউ দিয়েছেন। এর পাশাপাশি তাকে দ্য হোয়াইট টাইগারে রাজকুমার রাওর বিপরীতে দেখা যাবে। প্রিয়াঙ্কার গোলাপি গাউনের সঙ্গে ডায়মন্ড নেকলেস মন কেড়েছে সকলের। যতটা সুন্দর তাঁকে দেখতে লাগছিল, তার চেয়েও সুন্দর ছিল এই ভিডিওটি।

(The above story first appeared on LatestLY on Jan 06, 2020 12:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).