Rohanpreet Singh Robbed: হোটেল থেকে চুরি গেল গায়িকা নেহা কক্করের স্বামী রোহনপ্রীত সিংয়ের মূল্যবান জিনিসপত্র
জনপ্রিয় গায়িকা নেহা কক্করের (Neha Kakkar) স্বামী গায়ক রোহনপ্রীত সিংয়ের (Rohanpreet Singh) মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেল হোটেল থেকে। জানা গিয়েছে, হিমাচল প্রদেশের মান্ডির (Himachal Pradesh’s Mandi) হোটেলের (Hotel) ঘর থেকে রোহনপ্রীতের নগট টাকা, হীরের আংটি, আইফোন এবং একটি অ্যাপল ঘড়ি চুরি হয়েছে। ঘটনার পর একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
মান্ডি, ১৫ মে: জনপ্রিয় গায়িকা নেহা কক্করের (Neha Kakkar) স্বামী গায়ক রোহনপ্রীত সিংয়ের (Rohanpreet Singh) মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেল হোটেল থেকে। জানা গিয়েছে, হিমাচল প্রদেশের মান্ডির (Himachal Pradesh’s Mandi) হোটেলের (Hotel) ঘর থেকে রোহনপ্রীতের নগট টাকা, হীরের আংটি, আইফোন এবং একটি অ্যাপল ঘড়ি চুরি হয়েছে। ঘটনার পর একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
শনিবার সকালে মূল্যবান জিনিসপত্র দেখতে পেয়ে রোহনপ্রীত হোটেল ম্যানেজার ও পুলিশকে খবর দেন। হোটেল কর্মীদের জিজ্ঞাসাবাদ করতে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। আরও পড়ুন: Oscars 2023: আগামী বছরের অস্কার পুরস্কার দেওয়ার আসর বসবে ১২ মার্চ
পুলিশ হোটেলের রুমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। মান্ডির পুলিশ সুপার শালিনী অগ্নিহোত্রী বলেছেন, "রোহনপ্রীত সিংয়ের ব্যক্তিগত জিনিসপত্র, নগদ টাকা, আইফোন, স্মার্টওয়াচ এবং একটি হীরের আংটি মান্ডির একটি হোটেল থেকে চুরি হয়েছে। মামলা নথিভুক্ত এবং তদন্ত চলছে।"
(The above story first appeared on LatestLY on May 15, 2022 01:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

