Neetu Kapoor: আলিয়ার সঙ্গে বিয়ের ১ বছরের মাথায় রণবীরের প্রাক্তনদের নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার মা নীতু কাপুরের

কারুরই অজানা নয় আলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে বলিউডের বহু নায়িকার সঙ্গেই প্রকাশ্যে সম্পর্ক গড়েছিলেন রণবীর কাপুর। কানাঘুষো এও শোনা যায় তাঁদের কাউকেই নাকি ছেলের বউ হিসাবে পছন্দ ছিল না নীতুর।

Neetu Kapoor: আলিয়ার সঙ্গে বিয়ের ১ বছরের মাথায় রণবীরের প্রাক্তনদের নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার মা নীতু কাপুরের
Ranbir Kapoor, Neetu Kapoor, Deepika Padukone, Katrina Kaif (Photo Credits: Instagram, Facebook)

মুম্বই, ৮ এপ্রিলঃ আলিয়া ভাটের (Alia Bhatt) সঙ্গে রণবীর কাপুরের (Ranbir Kapoor) বিবাহের ১ বছর পূরণ হতে চলল। আসন্ন ১৪ এপ্রিল রণবীর-আলিয়ার বিবাহের ১ বছর সম্পন্ন হবে। স্বামী-স্ত্রী থেকে এখন তাঁরা বাবা-মা হয়েছে তাঁরা। কিন্তু রণবীরের বিয়ের ১ বছর পর হঠাৎ ছেলের প্রাক্তন প্রেমিকাদের নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মা নীতু কাপুরের (Neetu Kapoor) ইনস্টাগ্রাম স্টোরিতে।

তারকামহল থেকে ভক্তমহল কারুরই অজানা নয় আলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে বলিউডের বহু নায়িকার সঙ্গেই প্রকাশ্যে সম্পর্ক গড়েছিলেন রণবীর কাপুর। সোনম কাপুর (Sonam Kapoor), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) প্রমুখ নায়িকারা রয়েছেন রণবীরের প্রাক্তনীর তালিকায়। তবে কানাঘুষো এও শোনা যায় তাঁদের কাউকেই নাকি ছেলের বউ হিসাবে পছন্দ ছিল না ঋষি (Rishi Kapoor) পত্নীর। তাই মায়ের কথাতেই নাকি একে একে নায়িকাদের মন ভেঙেছেন ছেলে রণবীর (Ranbir Kapoor)।

Neetu Kapoor Instagram Story (Photo Credits: Instagram)

শনিবার নীতু কাপুরের (Neetu Kapoor) ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেখা মিলল এক পোস্ট। যা ঘিরে নেটপাড়ায় চরম শোরগোল। বর্ষীয়ান অভিনেত্রীর ইনস্টা স্টোরিতে শেয়ার করা পোস্টে লেখা রয়েছে, ‘সে তোমার সঙ্গে ৭ বছর সম্পর্কে রয়েছে তার মানে এই নয় যে সে তোমায় বিয়ে করবে। আমার কাকা ৬ বছর মেডিক্যাল নিয়ে পড়াশুনা করেছেন। কিন্তু এখন তিনি একজন ডিজে’।

নীতু কাপুরের ইনস্টাগ্রাম স্টোরি দেখা মাত্রই দুয়ে দুয়ে চার করে ফেললেন নেটিজেন।

 

(The above story first appeared on LatestLY on Apr 08, 2023 05:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).