Neetu Kapoor: রণবীর-আলিয়ার সঙ্গে থাকবেন না! মুম্বইয়ে নতুন বাড়ি কিনলেন নীতু কাপুর
বান্দ্রার কুরলা কমপ্লেক্সের উলটো দিকে এক বহুতলে নিজের অ্যাপার্টমেন্টটি কিনেছেন রণবীর কাপুরের মা। আবাসনের সপ্তম মালায় রয়েছে 'জুগ জুগ জিও' অভিনেত্রীর 4 BHK বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি।
মুম্বই, ১৮ মেঃ মুম্বইয়ে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট হাঁকালেন প্রবীণ অভিনেত্রী নীতু কাপুর (Neetu Kapoor)। বান্দ্রার কুরলা কমপ্লেক্সের উলটো দিকে এক বহুতলে নিজের অ্যাপার্টমেন্টটি কিনেছেন রণবীর কাপুরের (Ranbir Kapoor) মা। আবাসনের সপ্তম মালায় রয়েছে 'জুগ জুগ জিও' অভিনেত্রীর 4 BHK বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি। সূত্রের খবর, ১৭ কোটি ৪০ লক্ষ টাকা খরচ করে নীতু কাপুর এই অ্যাপার্টমেন্টটি কিনেছেন। অন্যদিকে পালি হিলে জোরকদমে কাজ চলছে রণবীর-আলিয়ার (Ranbir Kapoor and Alia Bhatt) নতুন বাড়ি কৃষ্ণরাজ বাংলোর কাজ।
মুম্বইয়ে নতুন বাড়ি কিনলেন নীতু কাপুর ...
Neetu Kapoor Buys Lavish Four BHK Apartment In Mumbai's BKC For Whopping Rs. 17.4 Crore: Report#NeetuKapoor #Mumbai #Entertainment https://t.co/DvxAHKnfK4
— TIMES NOW (@TimesNow) May 18, 2023
একদিনে চলছে বাংলোর কাজ আর অন্যদিকে নীতু কাপুরের নতুন অ্যাপার্টমেন্ট কেনার খবর। সেই সংবাদ চাওর হতেই ভক্তমহলে শুরু হয়েছে কাপুর পরিবারে অশান্তির গুঞ্জন। ছেলে বৌমার সঙ্গে একই ছাদের তলায় থাকতে চান না বলেই কি নিজের জন্যে আলাদা অ্যাপার্টমেন্ট কিনে ফেললেন প্রবীণ অভিনেত্রী! তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
(The above story first appeared on LatestLY on May 18, 2023 12:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

