Masaba Gupta Got Married: বলিপাড়ায় বিয়ের মরসুম, গাঁটছড়া বাঁধলেন নীনা গুপ্তের কন্যা মাসাবা গুপ্তা
শুক্রবার দম্পতির চার হাত এক হয়েছে। অভিনেতা সত্যদ্বীপ মিশ্রের সঙ্গে সাতপাক ঘুরেছেন মাসাবা।
মুম্বই, ২৭ জানুয়ারিঃ বলি পাড়ায় যেন বিয়ের মরসুম। রাহুল এবং আথিয়ার বিয়ের (KL Rahul and Athiya Shetty Wedding) পর আরও এক বিয়ের সংবাদ। বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তের (Neena Gupta) একমাত্র কন্যা মাসাবা গুপ্তা (Masaba Gupta Got Married) গাঁটছড়া বাঁধলেন। শুক্রবার দম্পতির চার হাত এক হয়েছে। অভিনেতা সত্যদ্বীপ মিশ্রের সঙ্গে সাতপাক ঘুরেছেন মাসাবা।
আরও পড়ুনঃ পাঠান এর ধুম, বন্ধুর কাঁধে চেপে বিহার থেকে মালদার প্রেক্ষাগৃহে এলেন প্রতিবন্ধী যুবক
ছবি শেয়ার করে বিবাহের সংবাদ অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নবদম্পতি। একেবারে পারিবারিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে সম্পন্ন হয়েছে বলিউডের পোশাক শিল্পী মাসাবা এবং অভিনেতা সত্যদ্বীপের। নবদম্পতিকে বিবাহের শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন ভিকি কৌশল (Vicky Kaushal), অনন্যা পাণ্ডে (Ananya Panday), অনীল কাপুর (Anil Kapoor), ভূমি পেডনেকর (Bhumi Pednekar), মিরা কাপুর (Mira Kapoor), আথিয়া শেট্টি (Athiya Shetty) প্রমুখ তারকা থেকে শুরু করে ভক্তকুল।
View this post on Instagram
উল্লেখ্য, মাসাবা এবং সত্যদ্বীপ উভয়েরই এটি দ্বিতীয় বিবাহ। পূর্বে অভিনেত্রী অদিতি রাও হায়দারের (Aditi Rao Hydari) সঙ্গে বিবাহ হয়েছিল অভিনেতা সত্যদ্বীপের। ৪ বছর টিকে ছিল তাঁদের বৈবাহিক সম্পর্ক। ২০২৩ সালে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন অদিতি এবং সত্য।
২০১৫ সালে প্রযোজক মধু মন্তেনার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন মাসাবা। কিন্তু সেই বিয়েও টেকেনই। ২০১৯ সালে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। এরপর ২০২০ সালের ওয়েব সিরিজ ‘মাসাবা মাসাবা’র সেটে পরিচয় হয় সত্য এবং মাসাবার। সেই থেকেই বন্ধুত্ব, প্রেম এবং অবশেষে বিয়ে।
(The above story first appeared on LatestLY on Jan 27, 2023 12:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

