Nawazuddin Siddiqui's Brother Stops Him Video: 'মাকে দেখতে দেব না', নওয়াজকে বাড়িতে ঢুকতেই দিলেন না ভাই, দেখুন ভিডিয়ো
সম্প্রতি নওয়াজের ভাই শামাস দাদার বিরুদ্ধে মুখ খোলেন৷ শামাসের সঙ্গে যাতে সিদ্দিকি পরিবারের কেউ যোগাযোগ না রাখেন, সে বিষয়ে নির্দেশ দেন নওয়াজ৷ এমনকী, শামাসের সন্তান জন্মানোর পরও তার সঙ্গে সিদ্দিকি পরিবারের কাউকে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন শামাসউদ্দিন সিদ্দিকি৷
মুম্বই, ৩ মার্চ: বর্তমানে একের পর এক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)৷ কখনও স্ত্রী আলিয়া সিদ্দিকি তাঁর বিরুদ্ধে তোপ দাগছেন, আবার কখনও নওয়াজের ভাই শামাস দাদার বিরুদ্ধে একের পর আক্রমণ করছেন৷ এবার অসুস্থ মায়ের সঙ্গে দেখা করতে দেওয়া হল না নওয়াজউদ্দিন সিদ্দিকিকে৷ নওয়াজউদ্দিনের মা মেহরুন্নিসা অসুস্থ৷ ফলে অসুস্থ মাকে দেখতে ২ মার্চ হাজির হন নওয়াজউদ্দিন৷ কিন্তু তাঁকে বাধা দেন নওয়াজের ভাই ফইজুদ্দিন৷ মেহেরুন্নিসা কারও সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন না৷ সেই কারণেই নওয়াজউদ্দিনকে তাঁর ভাই ফইজুদ্দিন আটকে দেন বলে খবর৷ শুধু তাই নয়, নওয়াজ যাতে অসুস্থ মায়ের সঙ্গে দেখা করতে না পরেন, তার জন্য কেয়ারটেকারও অভিনেতাকে বাধা দেন বলে জানা যায়৷ কেন নওয়াজকে তাঁর মায়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, সে বিষয়ে অভিনেতাকে মুখ খুলতে দেখা যায়নি৷
আরও পড়ুন: Nawazuddin Siddiqui: নওয়াজ 'পরিত্যাগ' করেছেন স্ত্রীকে, বিস্ফোরক অভিযোগ ভাইয়ের
সম্প্রতি নওয়াজের ভাই শামাস দাদার বিরুদ্ধে মুখ খোলেন৷ শামাসের সঙ্গে যাতে সিদ্দিকি পরিবারের কেউ যোগাযোগ না রাখেন, সে বিষয়ে নির্দেশ দেন নওয়াজ৷ এমনকী, শামাসের সন্তান জন্মানোর পরও তার সঙ্গে সিদ্দিকি পরিবারের কাউকে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন শামাসউদ্দিন সিদ্দিকি৷
আর এবার অসুস্থ মায়ের সঙ্গে দেখা করতে মুম্বইয়ের ভরসোভার বাংলোয় নওয়াজ গেলে, তাঁর সঙ্গে অভিনেতাকে সাক্ষাৎ করতে েদওয়া হয়নি৷ এমনকী গেটের সামনে থেকেই তাঁকে ফিরিয়ে দেওয়া হয়৷ দেখুন সেই ভিডিয়ো...
नवाजुद्दीन सिद्दीकीला सख्ख्या भावानेच दाखवला बाहरेचा रस्ता
आजारी असलेल्या आईला भेटण्यासाठी नवाजुद्दीन भाऊ राहत असलेल्या वर्सोवा येथील बंगल्यावर गेला होता. परंतु, भाऊ फैजुद्दीनने घरात घेतलं नाही. बंगल्याच्या गेटवरुनच नवाजला त्याने परत पाठवलं.#NawazuddinSiddiqui #Mumbai pic.twitter.com/IwPP06Yn6d
— LoksattaLive (@LoksattaLive) March 3, 2023
(The above story first appeared on LatestLY on Mar 03, 2023 03:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

