Nargis Fakhri: 'ন্যুড শ্যুট', পরিচালকের সঙ্গে বিশেষ সম্পর্কে না করায় বলিউডে কাজ হারান নার্গিস

নার্গিস বলেন, মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি। এরপর মডেলিংয়ের মাধ্যমেই বলিউডে অভিনয়ের সুযোগ পান।

Nargis Fakhri: 'ন্যুড শ্যুট', পরিচালকের সঙ্গে বিশেষ সম্পর্কে না করায় বলিউডে কাজ হারান নার্গিস
নার্গিস ফকরি, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ৬ অগাস্ট: বেশ কয়েক বছর বলিউড (Bollywood) থেকে দূরে তিনি। পরপর কয়েক বছর বলিউডে অভিনয়ের পর বর্তমানে দেশের বাইরে রয়েছেন নার্গিস ফকরি। তবে বলিউড থেকে সরে থাকলেও, তিনি যে খুশি, তা স্পষ্ট করে দেন অভিনেত্রী।

নার্গিস (Nargis Fakhri) বলেন, মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি। এরপর মডেলিংয়ের মাধ্যমেই বলিউডে অভিনয়ের সুযোগ পান। বি টাউনের অভিনয় করতে গিয়ে অনেক ধরনের প্রস্তাব পেয়েছেন তিনি। কখনও ন্যুড শ্য়ুট আবার কখনও পরিচালকের সঙ্গে বিশেষ সম্পর্ক। কিন্তু, সবকিছুই প্রত্যাখ্যান করেছেন তিনি। অর্থ বা জনপ্রিয়তা, কোনটাই তাঁকে কখনও মোহান্বিত করেনি। ফলে এক নিমেষে ওইসব প্রস্তাব তিনি ফিরিয়ে দিতে পেরেছেন বলে জানান নার্গিস।

আরও পড়ুন: Sara Ali Khan: সইফের সঙ্গে কেন থাকেন না, বাবাকে নিয়ে মুখ খুললেন সারা

তিনি আরও বলেন, মডেলিংয়ে অনেক সময় টপলেস বা ন্যুড করার কথা বলা হয় কিন্তু তিনি কখনও তা করতে পারেননি। অভিনয়ের ক্ষেত্রেও তাই। ফলে কেরিয়ার বেশ খানিকটা তাঁর পিছিয়ে গেলেও, তিনি এসব বিষয় নিয়ে কখনওই চিন্তা করেন না বলে জানান এই অভিনেত্রী।

(The above story first appeared on LatestLY on Aug 07, 2021 09:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).