Lucky Ali: কেমন আছেন লাকি আলি? বলিউড গায়ককে নিয়ে জোর গুঞ্জন

Lucky Ali: কেমন আছেন লাকি আলি? বলিউড গায়ককে নিয়ে জোর গুঞ্জন
লাকি আলি, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ৫ মে:  লাকি আলি নাকি (Lucky Ali) আর নেই! সম্প্রতি এমনই গুঞ্জন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া জুড়ে। যা নিয়ে এবার মুখ খুললেন লাকি আলির বন্ধু নাফিসা আলি।

নাফিসা আলি (Nafisa Ali) জানান, লাকি আলি ভাল আছেন। এই মুহূর্তে পরিবারের সঙ্গে বেঙ্গালুরুতে আছেন লাকি। শুধু তাই নয়, পরিবারের সঙ্গে বেঙ্গালুরুতে লাকি আলি একান্তে সময় কাটাচ্ছেন বলেও জানান নাফিসা।

আরও পড়ুন: Sonu Sood: ফের 'ত্রাতা' সোনু, ২২ কোভিড রোগীর প্রাণ বাঁচালেন অভিনেতা

মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় লাকি আলিকে নিয়ে গুঞ্জন ছড়ায়। শোনা যায়, বলিউডের (Bollywood) বর্ষীয়ান গায়ক নাকি আর নেই। এরপরই মুখ খোলেন লাকি আলির বহুদিনের বন্ধু। তিনি জানান, লাকি ভাল আছেন।

সম্প্রতি বলিউডের এক সময়ের প্রথম সারির অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রির মৃত্যুর খবর নিয়ে গুঞ্জন ছড়ায়। পরে জানা যায়, মীনাক্ষী ভাল আছেন। মীনাক্ষী শেষাদ্রির পর এবার লাকি আলিকে নিয়ে ছড়াল গুঞ্জন।

(The above story first appeared on LatestLY on May 05, 2021 12:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).