Masaba Gupta's Wedding: বাবা ভিভ রিচার্ডস, সৎবাবা বিবেক মেহরাকে সঙ্গে নিয়ে বিয়ে সারলেন নীনা-কন্যা মাসাবা গুপ্তা, দেখুন

বাবা এবং সৎ বাবাকে একসঙ্গে পেয়ে খুশি মাসাবা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে মাসাবা গুপ্তা লেখেন, এই প্রথম তাঁর গোটা পরিবার একসঙ্গে। তিনি খুশি। মাসাবাদের পাশে দেখা যায় সত্যদীপ মিশ্রর মা এবং বোনকেও।

Masaba Gupta's Wedding: বাবা ভিভ রিচার্ডস, সৎবাবা বিবেক মেহরাকে সঙ্গে নিয়ে বিয়ে সারলেন নীনা-কন্যা মাসাবা গুপ্তা, দেখুন
Masaba Gupta Wedding (Photo Credit: Instagram)

মুম্বই, ২৭ জানুয়ারি: অভিনেতা সত্যদীপ মিশ্রকে বিয়ে করলেন মাসাবা গুপ্তা (Masaba Gupta)। কোনও অনুষ্ঠান নয়,  আইনি বিবাহে আবদ্ধ হন মাসাবা গুপ্তা এবং অভিনেতা সত্যদীপ মিশ্র। মাসাবা গুপ্তা এবং সত্যদীপ মিশ্রর বিয়েতে হাজির হন ভিভ রিচার্ডস। বাবা ভিভ রিচার্ডস এবংমা নীনা গুপ্তাকে সঙ্গে নিয়ে সত্যদীপকে বিয়ে করেন মাসাবা গুপ্তা।  মাসাবা, সত্যদীপের বিয়েতে ভিভ রিচার্ডসের ( Viv Richards) পাশাপাশি দেখা যায় নীনা গুপ্তার বর্তমান স্বামী বিবেক মেহরাকেও। বাবা এবং সৎ বাবাকে একসঙ্গে পেয়ে খুশি মাসাবা।  নিজের সোশ্যাল হ্যান্ডেলে মাসাবা গুপ্তা লেখেন, এই প্রথম তাঁর গোটা পরিবার একসঙ্গে। তিনি খুশি।  মাসাবাদের পাশে দেখা যায় সত্যদীপ মিশ্রর মা এবং বোনকেও।  যে ছবি দেখে অনিল কাপুর থেকে শুরু করে গওহর খান, বিলউড তারকারা প্রত্যেকে নবদম্পতিকে শুভেচ্ছা জানান।

আরও পড়ুন: Masaba Gupta Got Married: বলিপাড়ায় বিয়ের মরসুম, গাঁটছড়া বাঁধলেন নীনা গুপ্তের কন্যা মাসাবা গুপ্তা 

 

View this post on Instagram

 

প্রসঙ্গত ২০২০ সাল থেকে সত্যদীপ মিশ্রর সঙ্গে সম্পর্কে জড়ান মাসাবা গুপ্তা।  প্রথম বিয়ে ভাঙার পর থেকে সত্যদীপের সঙ্গে সম্পর্কে জড়ান নীনা গুপ্তার কন্যা।

(The above story first appeared on LatestLY on Jan 27, 2023 04:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).