Mandira Bedi: ফিরে আসুক প্রাণোচ্ছ্বল মন্দিরা, অপেক্ষায় মৌনী রায়

গত ৩০ জুন হার্ট অ্যাটাকে মৃত্যু হয় রাজ কৌশলের। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শেষ হয়ে যায় সবকিছু।

Mandira Bedi: ফিরে আসুক প্রাণোচ্ছ্বল মন্দিরা, অপেক্ষায় মৌনী রায়
ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১৩ জুলাই: রাজ কৌশলের (Raj Kaushal) মৃত্যুর পর থেকে নিজেকে যেন আটকে রেখেছেন মন্দিরা বেদী। রাজের মৃত্যুর পর নিজের ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচার কালো করা থেকে শুরু করে, টুকরো টুকরো স্মৃতি ভাগ করে নেওয়া,মন্দিরা যেন এক অন্য জগতে বাস করছেন। এবার মন্দিরাকে ফের আগের মতো জীবনে ফিরিয়ে আনতে উদ্যোগী মৌনী রায়।

মন্দিরার(Mandira Bedi) সঙ্গে ছবি শেয়ার করে 'মাই বেবি স্ট্রংগেস্ট' বলে ক্যাপশন শেয়ার করতে দেখা যায় মৌনীকে। রাজের মৃত্যুর পর মনমরা মন্দিরা যেন আগের জায়গায় ফিরে আসেন, তার জন্যই প্রচেষ্টা শুরু করেছেন মৌনী (Mouni Roy )।

দেখুন...

 

 

View this post on Instagram

 

মন্দিরার সঙ্গে মৌনী রায়ের ওই ছবি শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়। বলিউডের একের পর এক তারকা থেকে শুরু করে টেলি জগতের অভিনেতারা মন্দিরাকে ভালবাসা জানাতে শুরু করেন।

আরও পড়ুন:  Mimi Trailer: গর্ভে সন্তান, সারোগেসির সিদ্ধান্ত নিয়ে ফাঁসলেন কৃতি-পঙ্কজ, দেখুন মিমির ট্রেলার

প্রসঙ্গত গত ৩০ জুন হার্ট অ্যাটাকে মৃত্যু হয় রাজ কৌশলের। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শেষ হয়ে যায় সবকিছু। রাজ কৌশলের মৃত্যুর পর স্বামীর শেষকৃত্যও একা হাতে সামলাতে দেখা যায় মন্দিরা বেদীকে।

(The above story first appeared on LatestLY on Jul 13, 2021 05:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).