Mahesh Bhatt Health Update: বেঁচে আছি, হার্টের অস্ত্রোপচারের পর বললেন মহেশ ভাট 

Mahesh Bhatt Health Update: বেঁচে আছি, হার্টের অস্ত্রোপচারের পর বললেন মহেশ ভাট 
Mahesh Bhatt (Photo Credits: Twitter)

মুম্বই, ২০ জানুয়ারিঃ বলিউডের প্রবীণ পরিচালক মহেশ ভাটের (Mahesh Bhatt Health Update) শারীরিক অবস্থা কিছুদিন ধরে ভালো যাচ্ছিল না। সদ্যই অস্ত্রোপচার হয়েছে আলিয়া ভাটের (Alia Bhatt) বাবা মহেশ ভাটের (Mahesh Bhatt)। দিন কয়েক আগেই তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সেখানেই তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানা যায়। তবে এখন অনেকটা সুস্থ তিনি। চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছেনপ্রবীণ পরিচালক।

আরও পড়ুনঃ বরযাত্রীতে বেজায় নাচ, আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের

মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে (Mumbai H.N Reliance Hospital) চিকিৎসা চলছিল বর্ষীয়ান পরিচালকের (Mahesh Bhatt Health Update)। সেখানেই অস্ত্রোপচার হয় তাঁর। মুম্বইয়ের এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে মহেশ ভাট জানান, ‘খবরে বলছে আমার হার্টে অস্ত্রপচার হয়েছে। কিন্তু আমার অস্ত্রোপচার হয়নি। হয়েছে এনজিওপ্লাস্টি। অস্ত্রোপচার মানে যেখানে ছুরি কাঁচি ব্যবহার করা হয়। কিন্তু আমার ক্ষেত্রে তা হয়নি। রোগীর শরীরে কোনরকম কাটাকুটি ছাড়াই এই প্রক্রিয়া হয়’।

আরও পড়ুনঃ পরীক্ষা দিতে বসে মাথায় রক্তক্ষরণ, মৃত্যু তৃতীয় শ্রেণীর ছাত্রীর

আইসিইউ-তে এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়। রোগীকে পরের দিন ছেড়ে দেওয়া হয়। গত ১৮ জানুয়ারি পরিচালকের এনজিওপ্লাস্টি সম্পন্ন হয়েছে। ওইদিনই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। এখন তিনি বাড়িতেই বিশ্রামে রয়েছেন (Mahesh Bhatt Health Update)।

মহেশ ভাটের আসন্ন প্রোজেক্ট ১৯২০: হররস অফ হার্ট (1920: Horrors Of Heart)। ছবির গল্প তাঁরই লেখা। ছবিতে অভিনয় করবেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অভিকা গওর (Avika Gor)। বালিকা বধূ (Balika Vadhu) ধারাবাহিকে শিশু শিল্পী হিসাবে আনন্দি চরিত্রে সকলের নজর কেড়েছিল অভিকা। এবার তাঁর বড় পর্দায় যাত্রার পালা।

(The above story first appeared on LatestLY on Jan 20, 2023 02:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).