Kangana Ranaut: ছোটবেলাতেই যৌন হেনস্থার শিকার, নির্যাতন নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাউত
লকআপের সাম্প্রতিক এপিসোডে কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকি জানান, তাঁর যখন সাত-আট বছর বয়স,ওই সময় তাঁকে যৌন হেনস্থার সম্মুখীন হতে হয়। যা শুনে কঙ্গনা বলেন, এমন অনেক শিশুই রয়েছে, যাদের এই তিক্ত অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে।
মুম্বই, ২৫ এপ্রিল: ছোটবেলায় যৌন হেনস্থার (Sexually Assaulted) শিকার হয়েছেন। নিজের শহর হিমাচল প্রদেশেই তিনি ছোট থাকতে যৌন হেনস্থার শিকার হয়েছেন। এবার এমনই মন্তব্য করলেন কঙ্গনা রানাউত (Kangana Ranuat)। একতা কাপুরের শো লকআপ ক্রমশ শেষের পথে এগোচ্ছে। যত শেষের দিন ঘনিয়ে আসছে, তত প্রতিযোগীদের মুখ থেকে একের পর এক বিস্ফোরণ হচ্ছে। এসবের মাঝে এবার কিশোরীবেলায় যৌন হেনস্থার সম্মুখীন হয়েছেন বলে জানান কঙ্গনা। যা শুনে অনেকেই চমকে গিয়েছেন। লকআপে সম্প্রতি শিশুদের যৌন হেনস্থা রুখতে হবে বলে সরব হন কঙ্গনা। পাশাপাশি শিশুদের বোঝাতে হবে কোনটা ভাল ছোঁয়া আর কোনটা খারাপ স্পর্শ। এসব নিয়ে কথা বলতে বলতেই নিজের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন বলিউড অভিনেত্রী।
লকআপের (Lock Upp) সাম্প্রতিক এপিসোডে কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকি জানান, তাঁর যখন সাত-আট বছর বয়স,ওই সময় তাঁকে যৌন হেনস্থার সম্মুখীন হতে হয়। যা শুনে কঙ্গনা বলেন, এমন অনেক শিশুই রয়েছে, যাদের এই তিক্ত অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে। ছোটবেলায় এসব কিছু সহ্য করেও অনেকে বড় হয়েও তা নিয়ে মুখ খুলতে ভয় পান বলে মন্তব্য করেন কঙ্গনা। তাই ছোট থেকেই শিশুদের ভাল ছোঁয়া কোনটা, খারাপ স্পর্শই বা কীভাবে বুঝবে, সে বিষয়ে শেখাতে হবে বলে মন্তব্য করেন অভিনেত্রী।
লকআপে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে কঙ্গনা জানান, হিমাচল প্রদেশে থাকাকালীন তিনি যখন ছোট ছিলেন, ওই সময় তাঁদের পাড়ায় তাঁর থেকে ৩ বছরের বড় এক কিশোর ছিল। খেলার নাম করে কীভাবে ওই কিশোর তাঁর শরীর স্পর্শ করত, তাঁর পোশাক ধরে টানাটানি করত বলে তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেন কঙ্গনা। ওই সময় তিনি কিছু বুঝতে পারেননি। তবে বড় হওয়ার পর পাড়ার ওই কিশোরের কুকীর্তির কথা তাঁর বোধগম্য হয় বলে জানান কঙ্গনা।
(The above story first appeared on LatestLY on Apr 25, 2022 01:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

