Sushant Singh Rajput Funeral: শেষকৃত্য সম্পন্ন হল সুশান্ত সিং রাজপুতের, হাজির ছিলেন অভিনেতার প্রাক্তন বান্ধবী কৃতি শ্যানন এবং ছিঁছোড়ে ছবির সহ-অভিনেতা শ্রদ্ধা কাপুর
বান্দ্রায় নিজের ঘরে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput Funeral) ছেলেকে শেষ দেখা দেখতে পাটনা থেকে মুম্বই এলেন সুশান্ত সিং রাজপুতের বাবা এবং বোন। সুশান্তের শেষকৃত্যের অনুষ্ঠানে এসেছেন বলিউডের বেশ কিছু কলাকুশলীও। মুম্বইয়ের কুপার হাসপাতালে ক্যামেরাবন্দি হলেন অভিনেত্রী তথা মডেল রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। গুজব, রিয়ার সঙ্গেই সম্পর্ক ছিল সুশান্ত সিং রাজপুতের। কুপার হাসপাতালে পোস্টমর্টেম করা হয় সুশান্ত সিং রাজপুতের। সেই হাসপাতালেই আসেন কৃতি শ্যানন (Kriti Sanon) এবং শ্রদ্ধা কাপুরও (Shraddha Kapoor)।

Mumbai: Last rites of Bollywood actor Sushant Singh Rajput performed at Pawan Hans crematorium in Vile Parle pic.twitter.com/z445lBaI1z
— ANI (@ANI) June 15, 2020
মুম্বইতে ভিলে পার্লের পাওয়ান হানস শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হয় সুশান্ত সিং রাজপুতের। সেখানে ক্যামেরাবন্দি হন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী কৃতি শ্যানন। শেষকৃত্যে আসেন শ্রদ্ধা কাপুর। ছিঁছোড়ে ছবিতে সহ-অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও হাজির ছিলেন শেষকৃত্যে। ছিছোড়ে ছবিটাই ছিল সুশান্তের শেষ ছবি। হাজির ছিলেন নীতিশ তিওয়ারি এবং মুকেশ ছাবড়া। করোনা সুরক্ষাবিধি মেনে সামান্য কিছু লোককেই শেষকৃত্যে যোগ দিতে অনুমতি দেওয়া হয়েছিল। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শোকসভার আয়োজন করা হবে।
সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে, গলায় ফাঁস দিয়েই আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃতদেহের ছবি শেয়ার করলে আইনি ব্যবস্থা নেবে মুম্বই পুলিশ বলে জানায় মহারাষ্ট্র সেল (Maharashtra Cyber Cell)। সোশ্যাল মিডিয়া (Social Media) থেকে ছবিটি মুছে দেওয়ার পরামর্শও দেওয়া হয় নেটিজেনদের। রবিবার মুম্বইয়ের বান্দ্রায় (Bandra) নিজের আবাসনেই অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আত্মহত্যার পর তাঁর বাড়ির পরিচারক তাঁকে উদ্ধার করেন। এরপর ঘটনাস্থলে পুলিশ আসে। তাঁর মৃতদেহের ছবি কোনওভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়। তারপর ভাইরাল ছবি। সাদা বিছানায় শোয়ানো কালো জামা ও ছাই বক্সার পরা সুশান্তের মৃতদেহের ছবিতে সুস্পষ্ট গলায় ফাঁসের চিহ্ন। শুধু শেয়ার নয় তাঁর ছবি নিয়ে নেটিজেনদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ করতেও দেখা যায়। পাশাপাশি, বলিউড সেলেবরাও ওই ছবি শেয়ার না করার অনুরোধ জানান।
(The above story first appeared on LatestLY on Jun 15, 2020 05:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).