Konkona Sen Sharma & Ranvir Shorey: বিবাহবিচ্ছেদের মামলা দায়ের সেলেব দম্পতির

বিয়ের পর কেটেছিল ৫ বছর। এরপরই দাম্পত্য কলহের জেরে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন কঙ্কনা সেনশর্মা (Konkona Sen Sharma) এবং রণবীর শোরে (Ranvir Shorey)। অবশেষে বিবাহবিচ্ছেদের পথে এই দম্পতি। বিয়ের ১০ বছর পর বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করলেন এই সেলেব দম্পতি।

Konkona Sen Sharma & Ranvir Shorey: বিবাহবিচ্ছেদের মামলা দায়ের সেলেব দম্পতির
Photo Credits: Instagram

মুম্বই, ২৭ ফেব্রুয়ারি: বিয়ের পর কেটেছিল ৫ বছর। এরপরই দাম্পত্য কলহের জেরে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন কঙ্কনা সেনশর্মা (Konkona Sen Sharma) এবং রণবীর শোরে (Ranvir Shorey)। অবশেষে বিবাহবিচ্ছেদের পথে এই দম্পতি। বিয়ের ১০ বছর পর বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করলেন এই সেলেব দম্পতি।

মিক্সড ডাবল, আজা নাচলে এবং ট্রাফিক সিগন্যালের মত বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন রণবীর-কঙ্কনা একসঙ্গে। বিয়ের আগে বছর তিনেক প্রেমও করেন তাঁরা। অবশেষে ২০১০ সালে সাত পাকে বাঁধা পড়েন দুজনে। বিয়ের পর পাঁচ বছর সুখে স্বাচ্ছন্দে কাটলেও ২০১৫-তে দুজনে আলাদা থাকার সিদ্ধান্ত নেন। সোশ্যাল মিডিয়াতে সেটি নিয়ে পোস্টও করেন কঙ্কনা। আগামী ৬ মাসের মধ্যেই আইনিগত প্রক্রিয়া শেষ হবে বলে জানা যাচ্ছে। আরও পড়ুন: Swara Bhasker: কপিল মিশ্রাকে টুইটে আক্রমণ স্বরা ভাস্করের, গ্রেফতারের দাবি নেটিজেনদের 

২০১৫ সালে বিচ্ছেদের ঘটনা খোলাখুলিভাবেই জানিয়েছিলেন কঙ্কনা এবং রণবীর। পাশাপাশি তাঁরা সারাজীবন একে অপরের বন্ধু হয়ে থাকবেন বলেও জানিয়েছিলেন। একসঙ্গে যদি আবার থাকা যায়, সেই আশায় তাঁরা কাউন্সিলিংও শুরু করেছিলেন। অবশেষে বিবাহবিচ্ছেদের জন্য যৌথভাবে মামলা দায়ের করলেন তাঁরা। কিন্তু নিজেদের সম্পর্কের বিচ্ছেদ হলেও সেটি যাতে ছেলের উপর কোনওভাবে প্রভাব না ফেলে সেদিকে নজর রেখেছেন দুজনেই। ছেলের পড়াশুনা এবং সমস্ত দায়িত্ব একে অপরের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা।

(The above story first appeared on LatestLY on Feb 27, 2020 06:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).