Katrina Kaif-Vicky Kaushal Wedding: ক্যাটরিনাকে শুভেচ্ছা দীপিকা, আলিয়ার, রণবীরের ২ প্রাক্তন, বর্তমান একই 'কমেন্ট বক্সে'

রণবীর কাপুরকে নিয়ে এক সময় বলিউডডের এই দুই তারকার মধ্যে ঠাণ্ডা যুদ্ধ শুরু হয়। ক্যাটরিনা এবং দীপিকা এক সময় একে অপরকে এড়িয়ে যেতেন। কেউ কারও সামনে আসতেন না। ক্যাটরিনার জন্যই রণবীর দীপিকার কাছ থেকে সরে গিয়েছেন বলে অভিযোগ ওঠে।

Katrina Kaif-Vicky Kaushal Wedding: ক্যাটরিনাকে শুভেচ্ছা দীপিকা, আলিয়ার, রণবীরের ২ প্রাক্তন, বর্তমান একই 'কমেন্ট বক্সে'
Deepika, Katrina-Vikcy, Alia (Photo Credit: Instagram)

মুম্বই, ১০ ডিসেম্বর: ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলকে শুভেচ্ছা জানালেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। একে অপরকে ভালবেসে, বিশ্বস্তার মধ্যে দিয়ে যেন জীবন কাটাতে পারেন, এমনভাবেই শুভেচ্ছা জানান দীপিকা। ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলকে (Vicky Kaushal) দীপিকা যখনই শুভেচ্ছা জানান, তা সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যায়। দেখুন...

রণবীর কাপুরকে (Ranbir Kapoor) নিয়ে এক সময় বলিউডডের (Bollywood) এই দুই তারকার মধ্যে ঠাণ্ডা যুদ্ধ শুরু হয়। ক্যাটরিনা এবং দীপিকা এক সময় একে অপরকে এড়িয়ে যেতেন। কেউ কারও সামনে আসতেন না। ক্যাটরিনার (Katrina Kaif)  জন্যই রণবীর দীপিকার কাছ থেকে সরে গিয়েছেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীকালে রণবীর এবং দীপিকা একে অপরের বন্ধু হলেও, ক্যাটরিনাকে সব সময় এড়িয়ে যেতেন বলিউডের 'ডিম্পল গার্ল'। এবার সেই দীপিকা ভিকি এবং ক্যাটরিনাকে শুভেচ্ছা জানান নতুন জীবন উপলক্ষ্যে।

আরও পড়ুন:  Katrina Kaif-Vicky Kaushal Wedding: ক্যাটরিনার আঙুলে হিরের আংটি, দাম শুনলে চমকে উঠবেন

দীপিকার পাশাপাশি আলিয়া ভাটও ক্যাটদের শুভেচ্ছা জানান। এক সময় আলিয়ার সঙ্গে ক্যাটরিনার বন্ধুত্ব নিয়ে পেজ থ্রির পাতা সরগরম হয়ে ওঠে। রণবীরের সঙ্গে আলিয়ার বিচ্ছেদ হলেও ক্যাটের সঙ্গে বন্ধুত্ব রাখেন ভাট-কন্যা। সেই অনুযায়ী এবারও ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানান আলিয়া ভাট (Alia Bhatt)।

(The above story first appeared on LatestLY on Dec 10, 2021 11:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).