Katrina-Vicky Wedding: বিয়েতে বাজবে না রণবীরের সিনেমার কোনও গান, 'হানিমুনে' কোথায় যাচ্ছেন ক্যাটরিনা, বিকি

বিকি, ক্যাটরিনা বিয়ের পর সেভাবে জমিয়ে মধুচন্দ্রিমা পালন করতে পারছেন না বলে খবর। তবে একেবারেই যে ক্যাটরিনা কাইফ, বিকি কৌশল 'হানিমুনে' যাচ্ছেন না, তা নয়। ক্যাটরিনা এবং বিকি কৌশল বিয়ের পর অল্প কয়েকদিনের মধ্যে মালদ্বীপে পাড়ি দিচ্ছেন একে অপরের সঙ্গে সময় কাটাতে।

Katrina-Vicky Wedding: বিয়েতে বাজবে না রণবীরের সিনেমার কোনও গান, 'হানিমুনে' কোথায় যাচ্ছেন ক্যাটরিনা, বিকি
Katrina Kaif, Vicky Kaushal (Photo Credit: Instagram)

মুম্বই, ৭ ডিসেম্বর: রাজস্থানে (Rajasthan) বিলাসবহুল বিয়ের আসর বসছে ক্যাটরিনা কাইফ এবং বিকি কৌশলের (Vicky Kaushal)। বিয়ের পর পরই যে যার শ্যুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন বলে খবর। বিয়ের পরপরই ক্যাটরিনা শুরু করবেন টাইগার থ্রির শ্যুটিং। অন্যদিকে বিকি কৌশলের শুরু হবে পরিচালক মেঘনা গুলজারের সিনেমার শ্য়ুটিং। ফলে বিকি, ক্যাটরিনা (Katrina Kaif) বিয়ের পর সেভাবে জমিয়ে মধুচন্দ্রিমা পালন করতে পারছেন না বলে খবর। তবে একেবারেই যে ক্যাটরিনা কাইফ, বিকি কৌশল 'হানিমুনে' যাচ্ছেন না, তা নয়। ক্যাটরিনা এবং বিকি কৌশল বিয়ের পর অল্প কয়েকদিনের মধ্যে মালদ্বীপে পাড়ি দিচ্ছেন একে অপরের সঙ্গে সময় কাটাতে। এমনই রিপোর্ট প্রকাশ্যে আসে সম্প্রতি। যদিও ক্যাটরিনা বা বিকির তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

এদিকে বিয়েতে প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের ( Ranbir Kapoor) কোনও ছবির গান বাজানো হবে না। এমনই নির্দেশ দেওয়া হয় ক্যাটরিনার তরফে। রণবীর কাপুর অভিনীত কোনও সিনেমার গান যাতে ক্যাটরিনার বিয়ের আসরে না বাজানো হয়, সে বিষয়ে দেওয়া হয় কড়া নির্দেশ।

আরও পড়ুন:  Katrina-Vicky Wedding: বিয়ের ফুটেজ ১০০ কোটিতে বিক্রি করছেন ক্যাটরিনা কাইফ, বিকি কৌশল? জল্পনা

অন্যদিকে বিয়েতে অর্গানিক মেহেন্দি পরবেন ক্যাটরিনা। সেই কারণে ক্যাটরিনার জন্য ২০ কেজি অর্গানিক মেহেন্দি সিক্স সেনসেস বারওয়ারা ফোর্টে নিয়ে আসা হয়েছে বলে খবর।

(The above story first appeared on LatestLY on Dec 07, 2021 08:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).