Katrina-Vicky Wedding: বিয়ের ৭৫ শতাংশ খরচ ক্যাটরিনার? জানুন আসল সত্যি

ইতালি থেকে বিখ্যাত টিফানি কেকের ব্যবস্থা করা হয়েছে হাই প্রোফাইল বিয়ের জন্য়। পাশাপাশি গোটা এশিয়ার বিভিন্ন জনপ্রিয় খাবার বেছে বেছে তুলে আনা হচ্ছে অতিথিদের পাতে তুলে দিতে। এছাড়া রয়েছে ভারতের জনপ্রিয় সব চাটের আয়োজন।

Katrina-Vicky Wedding: বিয়ের ৭৫ শতাংশ খরচ ক্যাটরিনার? জানুন আসল সত্যি
katrina kaif, Vicky Kaushal (Photo Credit: Instagram)

মুম্বই, ৯ জিসেম্বর:  ক্যাটরিনা কাইফ এবং বিকি কৌশল আর কিছু সময়ের মধ্যেই সাতপাকে বাঁধা পড়ছেন। বিলাসবহুল এই বিয়েতে নাকি ক্যটরিনা ৭৫ শতাংশ খরচ করছেন। বিকির কাঁধে রয়েছে ২৫ শতাংশের খরচ। এমনই একটি প্রকাশ করা হয় সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে। যা কার্যত নস্যাৎ করে দেওয়া হয় ইন্ডিয়া টুডে-র তরফে। ওই সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ক্যাটরিনা এবং বিকি কৌশল নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছেন বলে খবর। তবে বিয়ের যাবতীয় খরচ অর্থাৎ নিরাপত্তা রক্ষীদের বেতন, অতিথিদের আসা, যাওয়ার খবর, প্রায় সব কিছুর চেকেই ক্যাটরিনা স্বাক্ষর করছেন বলে খবর।

এদিকে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), বিকি কৌশলের বিয়েতে খাবারের মেন্যুতে কী থাকছে? ক্যাটরিনা, বিকির বিয়ে নিয়ে যেমন জল্পনা ছড়িয়েছে, তেমনি হাই প্রোফাইল জুটিরা তাঁদের অতিথিদের জন্য কী কী ব্যবস্থা করছেন খাবারের মেন্যুতে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। জানা যাচ্ছে, ক্যাট, বিকির (Vicky Kaushal) বিয়েতে কেক আসছে ইতালি (Italy) থেকে। ইতালি থেকে বিখ্যাত টিফানি কেকের ব্যবস্থা করা হয়েছে হাই প্রোফাইল বিয়ের জন্য়। পাশাপাশি গোটা এশিয়ার বিভিন্ন জনপ্রিয় খাবার বেছে বেছে তুলে আনা হচ্ছে অতিথিদের পাতে তুলে দিতে। এছাড়া রয়েছে ভারতের জনপ্রিয় সব চাটের আয়োজন। রয়েছে রাজস্থানী খাবারদাবারের সম্ভার। এছাড়া ভারতের বিভিন্ন প্রান্তের সব জনপ্রিয় খাবারও থাকছে ক্যাটরিনা কাইফ এবং বিকি কৌশলের বিয়ের আসরে।

আরও পড়ুন:  Katrina-Vicky Wedding: আজই বিয়ে, কখন সাতপাকে বাঁধা পড়ছেন ক্যাটরিনা-বিকি দেখুন

ক্যাটরিনা এবং বিকি কৌশলের বিয়ের ছবি এবং ভিডিয়ো যাতে কোনওভাবে বাইরে না আসে, তারজন্য সিক্স সেনসেস বারওয়ারা ফোর্ট চারপাশা থেকে ঘিরে ফেলা হয়েছে। কোনওভাবে যাতে ক্যামেরার ফ্ল্যাশ সেখানে প্রবেশ করতে না পারে, তার জন্য করা হয়েছে সমস্থ ব্যবস্থা।

(The above story first appeared on LatestLY on Dec 09, 2021 02:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).