Katrina Kaif: মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ? ২ মাসের অন্তঃসত্ত্বা নায়িকা, জোর জল্পনা

ক্যাটরিনা নাকি দু মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের ৬ মাস পর ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর জল্পনা ছড়িয়েছে। যদিও ক্যাটরিনা কাইফ বা ভিকি কৌশল এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

Katrina Kaif: মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ?  ২ মাসের অন্তঃসত্ত্বা নায়িকা, জোর জল্পনা
Katrina Kaif, Vicky Kaushal (Photo Credit: Instagram)

মুম্বই, ১২ মে:  মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। নতুন সদস্য আসছে পরিবারে। এমন খবর প্রকাশ্যে আসতেই খুশিতে ডগমগ কাইফ এবং কৌশলরা। বলিউড হাঙ্গামার তরফে মিলছে এমন খবর।

জানা যাচ্ছে, ক্যাটরিনা নাকি দু মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের ৬ মাস পর ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর জল্পনা ছড়িয়েছে। যদিও ক্যাটরিনা কাইফ বা ভিকি কৌশল (Vicky Kaushal) এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন:  Jammu and Kashmir: সরকারি অফিস লক্ষ্য করে হামলা, উপত্যকায় জঙ্গিদের গুলিতে নিহত কাশ্মীরি পণ্ডিত

রাজস্থানে বিলাসবহুলভাবে বসে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের বিয়ের আসর। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে সাতপাকে বাঁধা পড়েন ক্যাট-ভিকি। বিয়ের পর শ্যুটিংয়ের জন্য ছোটখাট মধুচন্দ্রিমা সারেন বলিউডের এই তারকা দম্পতি। তবে সম্প্রতি বিমানবন্দরে ক্যাটরিনা যখন সালওয়ার কামিজে পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়েন, তখন থেকেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে জল্পনা ছড়ায়। তবে তারকা দম্পতি কোনও মন্তব্য করেননি। বর্তমানে বিদেশে ছুটি কাটাচ্ছেন ক্যাট, ভিকি। লন্ডনের রাস্তায় ক্যাজুয়াল পোশাকে তাঁদের দেখা যায়।

(The above story first appeared on LatestLY on May 12, 2022 07:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).