Kartik Aaryan and Sara Ali Khan: অভিমান ভুলে কাছাকাছি, পুরনো রয়ায়নে ডুব কার্তিক-সারার!

Kartik Aaryan and Sara Ali Khan: অভিমান ভুলে কাছাকাছি, পুরনো রয়ায়নে ডুব কার্তিক-সারার!
Kartik Aaryan and Sara Ali Khan (Photo Credits: Instagram)

মুম্বই, ৯ ফেব্রুয়ারিঃ পুরনো অভিমান ভুলে আরও একবার কাছাকাছি কার্তিক আরিয়ান (Kartik Aaryan) এবং সারা আলি খান (Sara Ali Khan)! ২০২০ সালে তাঁদের প্রথম পর্দায় একসঙ্গে দেখা যায় লাভ আজ কাল (Love Aaj Kal) ছবিতে। সেই ছবির শুটিং চলাকালীন দুই তারকার মধ্যে সম্পর্ক এক ধাপ এগিয়েছিল। বন্ধুত্ব থেকে প্রেমের পর্যায় গিয়েছিল দুজনের সম্পর্ক। বলি পাড়া অন্তত সেই খবরই বলে।

আরও পড়ুনঃ বিয়ে তো মিটল, সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের কার্ডটি দেখেছেন?

কার্তিকের (Kartik Aaryan) সঙ্গে সম্পর্কে যাওয়ার আগে সইফ (Saif Ali Khan) কন্যা সারাকে (Sara Ali Khan) বহু সাক্ষাৎকারে একটি কমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। বলিউডে তাঁর স্বপ্নের পুরুষ কে? আর প্রত্যেকবারই সারার মুখ থেকে একজন অভিনেতার নামই শোনা যেত, আর তিনি হলেন কার্তিক আরিয়ান। এরপর ২০২০ সালে তাঁরা জুটি বাঁধেন পর্দায়। তখন সারা তাঁর স্বপ্নের হিরোকে নিজের ছবি হিরো করেছিলেন। ছবি হিরো থেকে জীবনের। কিন্তু ভিলেন হতে বেশি সময় লাগেনি। অল্প সময়ের মধ্যেই সেই রসায়নে ইতি পড়ে যায়। সারা এবং কার্তিক (Kartik Aaryan and Sara Ali Khan) নিজেদের রাস্তা আলাদা করে নেয়।

একসঙ্গে ক্যামেরাবন্দি কার্তিক এবং সারাঃ 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

আরও পড়ুনঃ পা নেই, প্রতিবন্ধী ভক্তকে কোলে তুললেন অল্লু অর্জুন, প্রশংসার পুষ্প বৃষ্টি নেটপাড়ায়

তবে কী পুরনো মান অভিমান ভুলে আবারও কাছাকাছি আসছেন সারা আলি খান এবং কার্তিক আরিয়ান (Kartik Aaryan and Sara Ali Khan)! সদ্য দুই তারকার একটি ছবি ফাঁস হয়েছে নেটপাড়ায়। ছবিতে দুই অভিনেতাই একে অপরের সঙ্গে গল্পে মত্ত দেখা যাচ্ছে। আসলেই তাঁরা পুরনো রসায়নে নতুন করে ডুব দিচ্ছেন নাকি ছবি প্রয়োজনে একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন তা এখনও স্পষ্ট নয়।

 

 

(The above story first appeared on LatestLY on Feb 09, 2023 09:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).