Allu Arjun Carrying Disabled Fan: পা নেই, প্রতিবন্ধী ভক্তকে কোলে তুললেন অল্লু অর্জুন, প্রশংসার পুষ্প বৃষ্টি নেটপাড়ায়

Allu Arjun Carrying Disabled Fan: পা নেই, প্রতিবন্ধী ভক্তকে কোলে তুললেন অল্লু অর্জুন, প্রশংসার পুষ্প বৃষ্টি নেটপাড়ায়
Allu Arjun and Disabled Fan (Photo Credits: Twitter)

মূলত দক্ষিণী তারকা হলেও তাঁর ভক্ত জগতজোড়া। দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুনের (Allu Arjun) ভক্ত সংখ্যা নেহাতই কম নয়। তাই তো এক প্রতিবন্ধী ভক্ত বহু বছর ধরে অপেক্ষা করছেন প্রিয় তারকার সঙ্গে দেখা করার জন্যে। তারকার কানে সেই খবর পৌঁছাতেই প্রতিবন্ধী ভক্তের ইচ্ছা পূরণ করলেন। পা নেই, হাঁটতে পারেন না ভক্ত। তাই বন্ধুর কোলে চড়ে এসেছেন প্রিয় অভিনেতা অল্লু অর্জুনের সঙ্গে দেখা করতে।

আরও পড়ুনঃ এই প্রপোজ ডে-তে নিজের মনের মানুষকে প্রেমের কথা বলুন বলিউড স্টাইলে

যাকে সারা জীবন রুপোলী পর্দায় দেখে এসেছেন তাঁকে সামনে দুচোখ ভোরে থেকে দেখার, স্পর্শ করার স্বপ্ন তো বহু দিন থেকেই দেখেছেন। কিন্তু সেই স্বপ্ন যে কোনদিন সত্যি হবে তা হয়তো ভাবতে পারেননি। অল্লু অর্জুনকে নিজের সামনে এতটা কাছ থেকে দেখে ভক্তের সে কী আনন্দ। তাঁর সেই আনন্দের বহিঃপ্রকাশ ঘটেছে তাঁর চোখে মুখে।

প্রতিবন্ধী ভক্তকে কোলে তুললেন অল্লু অর্জুনঃ

ভক্ত হাঁটতে না পাড়ার দরুন বন্ধুর কোলে চড়ে এসেছেন। প্রতিবন্ধী ভক্তকে দেখে নিজেই কোলে তুলে নিলেন অল্লু অর্জুন (Allu Arjun Carrying Disabled Fan)। নেটপাড়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই দৃশ্য। দক্ষিণী অভিনেতার উপর প্রশংসা এবং ভালোবাসার পুষ্প বৃষ্টি করলেন নেটাগরিক।

(The above story first appeared on LatestLY on Feb 08, 2023 03:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).