Kareena Kapoor: জয়সলমীরে উটের পিঠে চড়ে তৈমুরের মরুভূমি ভ্রমণ, দেখুন 

Kareena Kapoor: জয়সলমীরে উটের পিঠে চড়ে তৈমুরের মরুভূমি ভ্রমণ, দেখুন 
Kareena Kapoor Khan and Taimur Ali Khan (Photo Credits: Instagram)

মুম্বই, ২০ ডিসেম্বরঃ  ছোট্ট টিমের জন্মদিন। দেখতে দেখতে ৬ বছরে পা দিতে চলেছে সইফ-করিনার (Saif Ali Khan and Kareen Kapoor Khan) বড় ছেলে তৈমুর আলি খান (Taimur Ali Khan)। গোটা খান পরিবার এখন রয়েছেন রাজস্থানের (Rajasthan) জয়সলমীরে (Jaisalmer)। আর সেখানেই উদযাপন করা হবে ছোট্ট টিমের ৬ বছরের জন্মদিন। তৈমুরের ছবি শেয়ার করে চমকে দিলেন করিনা, দেখুন

 

View this post on Instagram

 

A post shared by Saba Pataudi (@sabapataudi)

দিন কয়েক আগেই সেখানে দিদা শর্মিলা ঠাকুরের জন্মদিন পালিত হয়েছে। দিদার পর এবার নাতির পালা। জয়সলমীরে দারুণ ফ্যামিলি টাইম কাটাচ্ছেন পাটৌদি পরিবার। পিসি সাবা পাটৌদি তার সোশ্যাল হ্যান্ডেল থেকে শেয়ার করে চলেছেন তাঁদের জয়সলমীর ভ্রমণের নানা মুহূর্ত। কখনও উটের পিঠে চড়ে মরুভূমি ভ্রমণ, তো আবার কখনও জয়সলমীরের রেস্তোরাঁয় ফ্যামিলি ডিনার। গোটা পরিবারের আনন্দ উপভোগের ছোট ছোট মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তাঁরা।

 

View this post on Instagram

 

A post shared by Saba Pataudi (@sabapataudi)

২০১২ সালে গাঁটছড়া বেঁধেছিলেন সইফ আলি খান এবং করিনা কাপুর। ২০১৬ সালে ‘সইফিনা’র পরিবারে আসে তাঁদের প্রথম সন্তান তৈমুর। এরপর ২০২১ এ করিনা দ্বিতীয়বার মা হন। গত বছর ফেব্রুয়ারিতে ছোট্ট জেহ’র জন্ম দেন নায়িকা।

(The above story first appeared on LatestLY on Dec 20, 2022 12:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).