Kareena Kapoor Khan: করণের শোয়ে করিনা, বিস্ফোরক প্রাক্তন শাহিদকে নিয়ে
রণবীর কাপুরের পার্টিতে কে আমন্ত্রিত হন না বলে করিনাকে প্রশ্ন করা হয়। যার উত্তরে জানি না বলে এড়িয়ে যান বেবো। এরপরই শাহিদ কাপুরের পার্টিতে বলিউডের কে আমন্ত্রিত হন না বলে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় করিনাকে।
মুম্বই, ৪ অগাস্ট: শাহিদ কাপুরের (Shahid Kapoor) পার্টিতে তাঁকে আমন্ত্রণ জানানো হয় না। আর কেউ শাহিদদের পার্টিতে আমমন্ত্রণ না পেয়ে থাকেন কি না, সে বিষয়ে তাঁর কিছু জানা নেই। করণে জোহরের শো কফি উইথ করণ-এ হাজির হয়ে এমনই মন্তব্য করলেন করিনা কাপুর খান। কফি উইথ করণ-এর কাউচে এবার করিনা হাজির হচ্ছেন। এমন খবর নিয়ে বেশ কছুদদিন ধরে তোলপাড় শুরু হয়। সমস্ত জল্পনার অবসানের পর করণের সঙ্গে টক শোয়ে হাজির হন করিনা (Kareena Kapoor Khan)।
সেখানে রণবীর কাপুরের পার্টিতে কে আমন্ত্রিত হন না বলে করিনাকে প্রশ্ন করা হয়। যার উত্তরে জানি না বলে এড়িয়ে যান বেবো। এরপরই শাহিদ কাপুরের পার্টিতে বলিউডের কে আমন্ত্রিত হন না বলে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় করিনাকে।
আরও পড়ুন: Rahul Gandhi: 'যা ইচ্ছা করুন, মোদীকে ভয় পায় না কংগ্রেস', বললেন রাহুল গান্ধী
যার উত্তরে বেবো সরাসরি নিজের নাম নেন। করণের কাউচে করিনার এমন উত্তর নিয়ে ফের বি টাউনে জল্পনা শুরু হয়েছে।
(The above story first appeared on LatestLY on Aug 04, 2022 03:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

