Kareena Kapoor Khan: সুইমিং পুলের পাশে স্বল্পবাসে করিনা, ভাইরাল ছবি

Kareena Kapoor Khan: সুইমিং পুলের পাশে স্বল্পবাসে করিনা, ভাইরাল ছবি
করিনা কাপুর খান, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২ জুন: মা হওয়ার পর ফের নতুন ছবি শেয়ার করলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। যেখানে এক্কেবারে স্বল্প পোশাকে দেখা যায় করিনাকে। নিজের বাড়িতে সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে ছবি শেয়ার করেন অভিনেত্রী। পাশাপাশি দূরত্ব বিধি বজায় রাখুন প্রত্যেকে। এটাই 'নিউ নর্মালের' প্রথম শর্ত বলেও প্রত্যেককে করোনাকালে সাবধান করে দেন বেবো বেগম (Bebo)।

দেখুন...

 

 

View this post on Instagram

 

সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হন করিনা কাপুর খান। দ্বিতীয় সন্তানের জন্মের পর তার মুখ না দেখালেও, বেশ কয়েকবার খুদের ছবি শেয়ার করেন করিনা। তবে দ্বিতীয় সন্তানের নাম কী রেখেছেন, সে বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি করিনা, সইফ (Saif Ali Khan)।

আরও পড়ুন: Karan Mehra: করণকে 'রাক্ষস' বলে নিশার রক্তাক্ত ছবি শেয়ার করলেন অভিনেত্রীর বন্ধু

তৈমুরের (Taimur Ali Khan) জন্মের পর তার নাম প্রকাশ্যে আনার পর যে ধরনের বিতর্ক দানা বাঁধতে শুরু করে, তা থেকে রেহাই পেতেই দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ করেননি বলিউডের (Bollywood) এই তারকা দম্পতি। আগে থেকেই সেই আভাস দিয়ে রাখেন তাঁরা। সেই অনুযায়ী, দ্বিতীয় সন্তান নিয়ে এখনও নীরবতাই বজায় রেখেছেন করিনা কাপুর খান এবং সইফ আলি খান।

(The above story first appeared on LatestLY on Jun 02, 2021 08:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).