Jaane Jaan Teaser: সুজয় ঘোষের থ্রিলার দিয়ে ওটিটিতে ডেবিউ করিনার, প্রকাশ্যে 'জানে জান'র টিজার

আগামী ২১ সেপ্টেম্বর নায়িকার ৪৩'তম জন্মদিন। আর সেই দিনেই নেটফ্লিক্সে (Netflix) প্রিমিয়ার হবে 'জানে জান'।

Jaane Jaan Teaser: সুজয় ঘোষের থ্রিলার দিয়ে ওটিটিতে ডেবিউ করিনার, প্রকাশ্যে 'জানে জান'র টিজার
Jaane Jaan Teaser Out (Photo Credits: Netflix)

মুম্বই, ২৫ অগাস্টঃ গত বছর প্রেক্ষাগৃহে ব্যর্থ হয়েছে করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) এবং আমির খানের (Aamir Khan) 'লাল সিং চাড্ড' (Laal Singh Chaddha)। ওটিটি-র রমরমায় এবার বলিউডের বেবোও সেই খাতে নিজেকে বইয়ে নিয়ে গেলেন। ডিজিটাল প্ল্যাটফর্মে ডেবিউ করতে চলেছেন নায়িকা। সুজয় ঘোষের (Sujoy Ghosh) আসন্ন থ্রিলারে করিনার কাজ করার কথা বহু আগেই ঘোষণা হয়েছিল। ছবির কিছু অংশের শুটিং হয়েছে দার্জিলিংয়ে। ছবিতে সইফ ঘরনি ছাড়াও রয়েছেন পাতাললোক খ্যাত অভিনেতা জয়দীপ আহালওয়াত (Jaideep Ahlawat), বিজয় বর্মা (Vijay Varma) সহ আরও অনেকে।

'কাহানী' (Kahaani) খ্যাত পরিচালকের আসন্ন ছবির মুক্তির অপেক্ষায় দীর্ঘ দিন থেকেই কৌতূহলী ছিল দর্শক। আজ শুক্রবার প্রকাশ্যে এল ছবির নাম সহ টিজার। সুজয় ঘোষের পরিচালনায় 'জানে জান' (Jaane Jaan) ছবি দিতে ওটিটি মঞ্চে অভিষেক করতে চলেছেন করিনা কাপুর খান। আগামী ২১ সেপ্টেম্বর নায়িকার ৪৩'তম জন্মদিন। আর সেই দিনেই নেটফ্লিক্সে (Netflix) প্রিমিয়ার হবে 'জানে জান'।

দেখুন টিজার... 

জাপানি লেখক কেইগো হিগাশিনোর উপন্যাস 'ডিভোশন অফ সাসপেক্ট এক্স'এর (Devotion of Suspect X) কাহিনী অবলম্বন করে এই ছবিটি নির্মাণ করেছেন পরিচালক। এই উপন্যাসের ইংরেজি অনুবাদটি সেরা উপন্যাসের জন্য ২০১২ সালে এডগার পুরস্কার (Edgar Award) অর্জন করেছিল। এবং সেরা প্রথম উপন্যাসের জন্য সেই বছরেই ব্যারি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল।

(The above story first appeared on LatestLY on Aug 25, 2023 12:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).