Kareena Kapoor Khan: করিনার ভোল বদল, ভাইরাল অভিনেত্রীর ছবি

করিনার সঙ্গে মণীশ মালহোত্রার বাড়িতে হাজির হন করিশ্মা কাপুর , মালাইকা অরোরা এবং অমৃতা অরোরা।

Kareena Kapoor Khan: করিনার ভোল বদল, ভাইরাল অভিনেত্রীর ছবি
করিনা কাপুর, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২৯ জুন: মণীশ মালহোত্রার (Manish Malhotra) বাড়িতে হাজির হলেন করিনা কাপুর খান। নিজের গার্লস গ্যাঙের সঙ্গেই জনপ্রিয় ফ্যাশন ডিজাইনারের বাড়িতে হাজির হন 'থ্রি ইডিয়টস' অভিনেত্রী।

কালো পোশাক পরে করিনা যখন গাড়ি থেকে নামেন,তাঁকে দেখে ঝলসে উঠতে শুরু করে ক্যামেরার ফ্ল্যাশ। দ্বিতীয়বার মা হওয়ার পর করিনাকে এভাবে প্রকাশ্যে দেখা যায়নি। এবার ক্যামেরার সামনে করিনার হাজিরা নিয়ে তাঁর অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ে। করিনার (Kareena Kapoor Khan) সঙ্গে মণীশ মালহোত্রার বাড়িতে হাজির হন করিশ্মা কাপুর (Karisma Kapoor), মালাইকা অরোরা (Malaika Arora) এবং অমৃতা অরোরা। অর্থাৎ কাপুর সিস্টার্সদের সঙ্গে অরোরা সিস্টার্সদের এবার ফের ক্যামেরাবন্দি করেন পাপারাৎজি। সবকিছু মিলিয়ে করিশ্মা, করিশ্মার সঙ্গে মালাইকাদের দেখে একের পর এক ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে।

 

View this post on Instagram

 

সবে সবে দ্বিতীয়বার মা হন করিনা কাপুর খান। বিতর্কের ভয়ে এখনও পর্যন্ত দ্বিতীয় সন্তানের মুখ বা নাম প্রকাশ্যে আনেনি করিনা, সইফ (Saif Ali Khan)। এসবের মাঝে ফের করিনাকে নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। করিনা এবার হয়ত সীতার চরিত্রে অভিনয় করতে পারেন বলে গুঞ্জন শোনা যায়। যে খবর প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে ওঠে ট্যুইটার।

আরও পড়ুন: Soham-Srabanti: সোহম, শ্রাবন্তীর নয়া রসায়ন, উচ্ছ্বসিত অনুরাগীরা

করিনা কেন সীতার চরিত্রে অভিনয়ের জন্য ১২ কোটি পারিশ্রমিক দাবি করেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এমনকী, বয়কট করিনা খান  বলে ট্যুইটার ট্রেন্ডিংও শুরু হয়ে যায়। যদিও এসব নিয়ে করিনাকে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে শোনা যায়নি।

(The above story first appeared on LatestLY on Jun 29, 2021 05:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).