Kangana Ranaut Birthday: কাউকে আঘাত করলে 'ক্ষমা চাইছি', জন্মদিনের সকালে ভিডিয়ো শেয়ার কঙ্গনার
দেশের ক্ষেত্রে, দেশর হয়ে যদি কখনও কারও মনে আগাত করেন, তার জন্য ক্ষমাপ্রার্থী বলে জানান কঙ্গনা। তাঁর অনুরাগী-সহ শত্রুদেরও জন্মদিনের সকালে ভালবাসা জানান অভিনেত্রী।
মুম্বই, ২৩ মার্চ: বৃহস্পতিবার ৩৬-এ পড়লেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। জন্মদিনের সকালে নিজের সেশ্যাল হ্যন্ডেলে ভিডিয়ো শেয়ার করেন অভিনেত্রী। যাঁরা তাঁকে জন্ম দিয়েছেন, তাঁর আধ্যাত্মিক গুরু, প্রত্যেককে জন্মদিনে প্রমাম জানান কঙ্গনা। বাবা, মা, পরিবার, ভক্ত, অনুরাগী, যাঁরা তাঁকে ভালবাসেন, তাঁদের প্রত্যেককে প্রণাম জানান অভিনেত্রী। এরপরই তিনি বলেন, তাঁর চিন্তাধারা আলাদা। দেশের ক্ষেত্রে, দেশর হয়ে যদি কখনও কারও মনে আগাত করেন, তার জন্য ক্ষমাপ্রার্থী বলে জানান কঙ্গনা। তাঁর অনুরাগী-সহ শত্রুদেরও জন্মদিনের সকালে ভালবাসা জানান অভিনেত্রী। তাঁর মনে প্রত্যেকের জন্য অফুরান ভালবাসা রয়েছে। তিনি কারও ক্ষতি চান না। তাও দেশের কথা বলতে গিয়ে যদি কারও মনে আঘাত করে থাকেন, তাঁর জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন বলিউড 'কুইন'।
View this post on Instagram
এসবের পাশাপাশি তিনি আরও বলেন, ভাল কাজ করেও তিনি অনেক সময় সমালোচনার মুখে পড়েছেন। পুরস্কার পেয়েও তাঁর ভাল কাজ নিয়েও প্রচুর সামলোচনা, কটাক্ষ হয়েছে। তাই শত্রুরা যখন তাঁকে নিশ্চিন্তে থাকতে দেয়নি, এবার তাঁদের প্রতিও তিনি বিদ্বেষ প্রকাশ করবেন না। প্রত্যেকের জন্য তাঁর মনে ভালবাসা অপার বলে জানান কঙ্গনা রানাউত।
(The above story first appeared on LatestLY on Mar 23, 2023 12:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

