Ira Khan: আমির-কন্যা ইরায় মুগ্ধ ফাতিমা, দেখুন কী বললেন অভিনেত্রী
দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে আমির খানের বিচ্ছেদের জন্য অনেকেই ফাতিমা সানা শেখকে কাঠগড়ায় তোলেন। ফাতিমার জন্য আমির-কিরণের বিচ্ছেদ হয়েছে বলেও দাবি করা হয়।
মুম্বই, ২৮ জানুয়ারি: লাল রঙের গাউনে যেন আগুন ছড়ালেন আমির (Aamir Khan) কন্যা ইরা (Ira Khan)। সম্প্রতি পরপর বেশ কয়েকদিন ধরে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একের পর এক শাড়ি পরা ছবি শেয়ার করতে শুরু করেন ইরা খান। এবার শাড়ি নয়, লাল রঙের গাউনে একেবারে অন্যরূপে হাজির ইরা। যা দেখে 'হু দ্যাট হটি' বলে ইরার ছবিতে মন্তব্য করেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। দেখুন ইরা খানের সেই ছবি...
View this post on Instagram
প্রসঙ্গত দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের (Kiran Rao) সঙ্গে আমির খানের বিচ্ছেদের জন্য অনেকেই ফাতিমা সানা শেখকে কাঠগড়ায় তোলেন। ফাতিমার (Fatima Sana Shaikh ) জন্য আমির-কিরণের বিচ্ছেদ হয়েছে বলেও দাবি করা হয়। আমির-কিরণ বিচ্ছেদের ঘোষণার পর ফাতিমা সানা শেখকে নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়।
যদিও আমির খান, কিরণ রাও কিংবা ফাচিমা সানা শেখ এ বিষয়ে কোনও পালটা মন্তব্য করেননি। এমনকী, তাঁরা সব সময় বিষয়টিকে এড়িয়েই গিয়েছেন।
(The above story first appeared on LatestLY on Jan 28, 2022 12:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

