Sonam Kapoor's Baby Shower: ফুলে মোড়ানো টেবিলে সাজানো খাবার, সোনম কাপুরের সাধে চোখ ধাঁধানো অনুষ্ঠান

সোনম কাপুরের বেবি শাওয়ারের অনুষ্ঠান ছিল ফুলে ফুলে মোড়ানো। যেদিকে দু চোখ যায়, সেদিকেই ফুলের দেখা মিলছিল। রিয়া কাপুর নিজে সোনমের বেবি শাওয়ারের একের পর এক ছবি শেয়ার করেন। যা দেখে উচ্ছ্বসিত অভিনেত্রীর অনুরাগীরা।

Sonam Kapoor's Baby Shower:  ফুলে মোড়ানো টেবিলে সাজানো খাবার, সোনম কাপুরের সাধে চোখ ধাঁধানো অনুষ্ঠান
Sonam Kapoor (Photo Credit: Instagram)

মুম্বই, ১৬ জুন:  আর কয়েকদিনের মধ্যে মা হচ্ছেন সোনম কাপুর (Sonam Kapoor)। স্বামী আনন্দ আহুজার সঙ্গে তাই একেবারে একান্ত সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী। সম্প্রতি ইতালি থেকে বেবিমুন সেরে ফেরেন সোনম। বেবিমুনের পর এবার সোনমের বেবি শাওয়ার অর্থাৎ সাধের আয়োজন করা হয়। যেখানে হাজির হন অভিনেত্রী পরিচালক বোন রিয়া কাপুর। সোনমের বেবি শাওয়ারের ছবিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন রিয়া। যেখানে গোলাপী রঙের ম্যাঙ্কি ড্রেসে দেখা যায় অভিনেত্রীকে।

সোনম কাপুরের বেবি শাওয়ারের অনুষ্ঠান ছিল ফুলে ফুলে মোড়ানো। যেদিকে দু চোখ যায়, সেদিকেই ফুলের দেখা মিলছিল। রিয়া কাপুর (Rhea Kapoor) নিজে সোনমের বেবি শাওয়ারের একের পর এক ছবি শেয়ার করেন। যা দেখে উচ্ছ্বসিত অভিনেত্রীর অনুরাগীরা।

আরও পড়ুন:  Sandipta Sen: ফিলিপিন্সে সন্দীপ্তা, নব্য প্রেমিকের সঙ্গে বিদেশ ভ্রমণে নায়িকা?

সোনমও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে বেবি শাওয়ারের অনুষ্ঠানে বিভিন্ন মুহূর্ত তুলে ধরেন। দেখুন...

 

 

View this post on Instagram

 

এদিকে লন্ডনে (London) যখন সোনম কাপুরের বেবি শাওয়ারের অনুষ্ঠান, সেই সময় অনিল কাপুরকে (Anil Kapoor) দেখা যায় যুগ যুগ জিও-র প্রমোশন করতে। এমনকী, মুম্বইতে মেট্রোয় চেপে বরুণ ধাওয়ান এবং কিয়ারা আডবাণীর সঙ্গে যুগ যুগ জিও-র প্রমোশন করেন অনিল কাপুর।

(The above story first appeared on LatestLY on Jun 16, 2022 11:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).