Rakul Preet Singh's Brother Aman Arrested: মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার রকুল প্রীত সিংয়ের ভাই আমন
মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে যে ৫ জনকে গ্রেফতার করা হয়,তাদের মধ্যে রয়েছে আমনপ্রীত সিং, অনিকেত রেড্ডি, প্রসাদ, মধুসূদন এবং নিখিল দামন। গ্রেফতারির পর ওই ৫ জনের মেডিকেল পরীক্ষা করা হবে বলে খবর।
হায়দরাবাদ, ১৫ জুলাই: রকুলপ্রীত সিংয়ের (Rakul Preet Singh) ভাই আমনকে (Aman Preet Singh) গ্রেফতার করল হায়দরাবাদ (Hyderabad) পুলিশ (Police)। রিপোর্টে প্রকাশ, রকুলের ভাই আমনপ্রীত সিং-সহ আরও ৪ জনকে হায়দরাবাদ পুলিশ গ্রেফতার করে মাদক (Drug) চক্রে জড়িত থাকার অভিযোগে। তেলাঙ্গানার (Telangana)অ্যান্টি নারকোটিক্স ডিপার্টমেন্টের তরফে তল্লাশি চালায় ২.৬ কেজি কোকেন উদ্ধার করা হয়। যে পরিমাণ কোকেন উদ্ধার করা হয়, তা বিক্রির জন্য রাখা হয়। আমন-সহ ৪ জনের গ্রেফতারির পর তাদের কাছ থেকে ২.৬ কেজি কোকেন উদ্ধার করা হয় বলে খবর।
মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে যে ৫ জনকে গ্রেফতার করা হয়,তাদের মধ্যে রয়েছে আমনপ্রীত সিং, অনিকেত রেড্ডি, প্রসাদ, মধুসূদন এবং নিখিল দামন। গ্রেফতারির পর ওই ৫ জনের মেডিকেল পরীক্ষা করা হবে বলে খবর। মেডিকেল পরীক্ষার পরই ধৃতদের আদালতে তোলা হবে বলে জানা যায়।
প্রসঙ্গত ২০২১, ২০২২ সালে মাদক গ্রহণের অভিযোগে অভিনেত্রী রকুল প্রীত সিংকেও একবার সমন পাঠানো হয়। ইডির তরফে ওই সময় রকুল প্রীত সিংকে সমন পাঠানো হয় বলে ঝানা যায়।
(The above story first appeared on LatestLY on Jul 15, 2024 06:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

