Hrithik Roshan Video: বান্ধবী সাবা, ২ ছেলেকে নিয়ে ছুটিতে হৃতিক রোশন, ট্রোলের মুখে অভিনেতা
কঙ্গনা রানাউতের সঙ্গে রোশন পরিবার খুব বাজে কাজ করেছেন বলে কেউ কটাক্ষ করেন। কেউ আবার সাবা যাতে সরে যান, সে বিষয়ে মন্তব্য করেন। কেউ আবার অনেক সুন্দরী রয়েছেন, সাবাকে ছেড়ে হৃতিক যাতে অন্য কাউকে মন দেন, সে বিষয়ে মন্তব্য় করেন। সবকিছু মিলিয়ে সাবার সঙ্গে দুই ছেলেকে নিয়ে ছুটি কাটাতে বেরনোর পরই হৃতিক রোশনকে একের পর এক কটাক্ষের মুখে পড়তে হয়।
মুম্বই, ২০ ডিসেম্বর: বান্ধবী সাবা আজাদের সঙ্গে দুই ছেলেকে নিয়ে বেড়াতে বের হলেন হৃতিক রোশন (Hrithik Roshan)। মুম্বই (Mumbai) বিমানবন্দরে দুই ছেলে এবং বান্ধবী সাবার সঙ্গে দেখা যায় হৃতিককে। রিদান এবং রেহানের সঙ্গে সাবাকে নিয়ে হৃতিক কোথায় চললেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। খ্রিস্টমাসের ছুটিতেই দুই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েন বলিউড (Bollywood) অভিনেতা। তবে দুই ছেলে এবং সাবাকে (Saba Azad) নিয়ে যখন হৃতিক বিমানবন্দরে হাজির হন, সেই ছবি দেখে নেটিজেনদের একাংশের তরফে ট্রোল করা হয়।
কঙ্গনা রানাউতের সঙ্গে রোশন পরিবার খুব বাজে কাজ করেছেন বলে কেউ কটাক্ষ করেন। কেউ আবার সাবা যাতে সরে যান, সে বিষয়ে মন্তব্য করেন। কেউ আবার অনেক সুন্দরী রয়েছেন, সাবাকে ছেড়ে হৃতিক যাতে অন্য কাউকে মন দেন, সে বিষয়ে মন্তব্য় করেন। সবকিছু মিলিয়ে সাবার সঙ্গে দুই ছেলেকে নিয়ে ছুটি কাটাতে বেরনোর পরই হৃতিক রোশনকে একের পর এক কটাক্ষের মুখে পড়তে হয়।
আরও পড়ুন: Hrithik Roshan, Saba Azad Video: হৃতিকের হাত ধরে লাঞ্চ ডেটে সাবা, দেখুন
View this post on Instagram
সম্প্রতি মুক্তি পায় বিক্রম ভেদা-র ট্রেলার। দক্ষিণী ছবির অনুকরণে সাজানো হয় হিন্দির বিক্রম ভেদা। এই ছবিতে সইফ আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন হৃতিক রোশন।
(The above story first appeared on LatestLY on Dec 20, 2022 01:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).