Honey Singh On Sushant Singh Rajput Death: সুশান্তের মৃত্যু নিয়ে মুখ খুললেন হানি সিং
হানি সিং আরও বলেন, সুশান্ত যখন পরিবারের কাছ থেকে পৃথক ছিলেন, তখন তিনি আত্মহত্যা করেন। সুশান্ত পরিবারের সঙ্গে থাকলে, এই ধরনের ঘটনার অবকাশ থাকত না বলে মন্তব্য করেন জনপ্রিয় র্যাপার।
মুম্বই, ৫ জানুয়ারি: সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু নিয়ে মুখ খুললেন হানি সিং (Honey Singh)। তিনি বলেন, আত্মহত্যা অত্যন্ত খারাপ জিনিস। পরিবার থেকে যাঁরা বিচ্ছিন্ন থাকেন, অনেক সময় তাঁরা মানসিক অবসাদে ভোগেন। মানসিক সেই অবসাদ থেকেই অনেকে আত্মহত্যা করেন বলে মন্তব্য করেন হানি সিং। পাশাপাশি তিনি আরও বলেন, সুশান্ত যখন পরিবারের কাছ থেকে পৃথক ছিলেন, তখন তিনি আত্মহত্যা করেন। সুশান্ত পরিবারের সঙ্গে থাকলে, এই ধরনের ঘটনার অবকাশ থাকত না বলে মন্তব্য করেন জনপ্রিয় র্যাপার। হানি সিংয়ের কথায়, তাঁর জীবনে যখনকঠিন সময় আসে, তখন পরিবারই পাশে দাঁড়ায়। পরিবার পাশে ছিল বলেই তিনি আজ সবার সামনে দাঁড়াতে পারছেন বলেও মন্তব্য করেন হানি সিং।
২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের ব্যান্দ্রা থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের মৃতেদহ। সুশান্তের মৃত্যু কীভাবে হল, তা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা দেশ জুড়ে। সুশান্তের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেফতার করা হয় প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। বর্তমানে রিয়া চক্রবর্তী জামিনে মুক্ত। তা সত্ত্বেও তাঁকে নিয়ে বিতর্ক বন্ধ হয়নি।
(The above story first appeared on LatestLY on Jan 05, 2023 06:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

