Sushant Singh Rajput Death: সুশান্তের মত্য়ুর পর প্রয়াত অভিনেতার শরীরে রহস্যজনক দাগ মেলে? বিস্ফোরক দাবি

কুপার হাসপাতালের যে কর্মীরা সুশান্তের ময়নাতদন্ত করান, তাঁদের একজনের চোখে পড়ে প্রয়াত অভিনেতার শরীরে অদ্ভুদ কয়েকটি দাগ। যেখানে সুশান্তের শরীরে কয়েকটি দাগ চোখে পড়ে এবং কাধে তিনটি দাগ মেলে।

Sushant Singh Rajput Death: সুশান্তের মত্য়ুর পর প্রয়াত অভিনেতার শরীরে রহস্যজনক দাগ মেলে? বিস্ফোরক দাবি
Sushant Singh Rajput (Photo Credit: Instagram)

মুম্বই, ২৬ ডিসেম্বর: সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু মামলায় এবার ফের নয়া মোড়। কুপার হাসপাতালের যে কর্মীরা সুশান্তের ময়নাতদন্ত করান, তাঁদের একজনের চোখে পড়ে প্রয়াত অভিনেতার শরীরে অদ্ভুদ কয়েকটি দাগ। যেখানে সুশান্তের শরীরে কয়েকটি দাগ চোখে পড়ে এবং কাধে তিনটি দাগ মেলে। যা দেখার পরপরই কুপার হাসপাতালের ওই কর্মী তাঁর সিনিয়রদের খবর দেন। তবে সুশান্তের মৃতদেহে ওই দাগগুলি দেখার পর, কী পদক্ষেপ করা হয় হাসপাতালের তরফে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

কুপার হাসপাতালের মর্গের কর্মী আর শাহ জানান, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলার তদন্তে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে তিনি যা দেখেছিলেন সব বলবেন। সুশান্ত সিং রাজপুত যাতে বিচার পান, সেই আশাায় দিন গুনছন অসংখ্যা মানুষ। ফলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে, তিনি সব খুলে বলবেন বলে জানান  ওই ব্যক্তি।

 

আরও পড়ুন: Tunisha Sharma Death: ধর্ম ভিন্ন, শ্রদ্ধা ওয়ালকরের খুনের পরই তুনিশার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত, দাবি 'প্রেমিক' শেহজানের

প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর পরিবারের তরফে খুনের অভিযোগ করা হয়। সুশান্তের মৃত্যুর পর মাদক মামলায় (Drug Case) গ্রেফতার করা হয় প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty), তাঁর ভাই সৌভিক চক্রবর্তীকেও। তবে মাদক মামলায় শেষ পর্যন্ত জামিন পান রিয়া চক্রবর্তী, সৌভিক চক্রবর্তীরা। পাশাপাশি সুশান্তের মৃত্যুর তদন্ত কোনদিকে এগোচ্ছে, সে বিষয়ে কোনও তথ্যই প্রকাশ্যে আসেনি এখনও পর্যন্ত।

(The above story first appeared on LatestLY on Dec 26, 2022 06:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).