Hina Khan: ক্যানসারের লড়াইয়ে মনের জোরই ভরসা, প্রথম কেমোথেরাপির অভিজ্ঞতা ভাগ করলেন হিনা খান

ক্যানসারের দ্বিতীয় স্টেজ পর্যন্ত রেডিয়েশনের মাধ্যমে চিকিৎসা সম্ভব হলেও তা স্টেজ থ্রি-র পর্যায়ে চলে গেলে কেমোথেরাপি দিতে লাগে। সোমবার স্তন ক্যানসারের জন্যে প্রথম কেমো নিলেন নায়িকা। সেই অভিজ্ঞতা অনুরাগীদের সঙ্গে ভাগ করলেন তিনি।

Hina Khan: ক্যানসারের লড়াইয়ে মনের জোরই ভরসা, প্রথম কেমোথেরাপির অভিজ্ঞতা ভাগ করলেন হিনা খান
Hina Khan first chemo session (Photo Credits: Instagram)

স্তন ক্যানসারে (Breast Cancer) আক্রান্ত হয়েছেন হিন্দি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিনা খান (Hina Khan)। ক্যানসারের স্টেজ থ্রি পর্যায়ে রয়েছেন তিনি। সদ্যই নিজের অসুস্থতার কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন টেলি তারকা। সেই সঙ্গে ভক্তদের প্রার্থনা, ভালোবাসা আর আশীর্বাদ কামনা করেছেন হিনা। ক্যানসারের দ্বিতীয় স্টেজ পর্যন্ত রেডিয়েশনের মাধ্যমে চিকিৎসা সম্ভব হলেও তা স্টেজ থ্রি-র পর্যায়ে চলে গেলে কেমোথেরাপি দিতে লাগে। সোমবার স্তন ক্যানসারের জন্যে প্রথম কেমো (Chemotherapy Session) নিলেন নায়িকা। সেই অভিজ্ঞতা অনুরাগীদের সঙ্গে ভাগ করলেন তিনি।

গত জুন মাসেই একটি অ্যাওয়ার্ড শো-য়ে পুরস্কার জেতেন হিনা। সেই পুরস্কার গ্রহণের দিন দারুণ গ্ল্যামরস লুকে ধরা দেন অভিনেত্রী। পাপারাৎজির সামনে পোজ দেওয়া থেকে শুরু করে আত্মবিশ্বাসের সঙ্গে হাসি মুখে মঞ্চে উঠে অ্যাওয়ার্ড গ্রহণ সব কিছুই সেদিন করেছেন তিনি। অথচ সেই সময়ে হিনা জানতেন তাঁর ক্যানসার আক্রান্ত হওয়ার কথা। কিন্তু ঘুণাক্ষরেও কাউকে তা বুঝতে দেননি। বরং মনের জোর আর সহসিকতার জেরে এই কঠিন সময়ে পার করে আবার নতুন করে জীবনের ছন্দে ফিরে আসার চ্যালেঞ্জ নিয়েছেন হিনা।

আরও পড়ুনঃ জল্পনা সত্যি হল, স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান

হিনার প্রথম কেমো... 

বেশ কিছুদিন ধরেই হিনার অসুস্থতার খবর নিয়ে সমাজমাধ্যমে জল্পনা চলছিল। তাঁর ক্যানসার আক্রান্ত হওয়ার খবরও কানাঘুষো ছড়িয়েছিল। তবে রাখঢাক না রেখে শুক্রবার ২৮ জুন হিনা সোশ্যাল হ্যান্ডেল থেকে নিজের স্টেজ থ্রি স্তন ক্যানসার আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন।

(The above story first appeared on LatestLY on Jul 02, 2024 12:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).