Paul Grant Dies: প্রয়াত হ্যারি পটার খ্যাত তারকা, লন্ডন রেলস্টেশন থেকে উদ্ধার নিথর দেহ

রেলস্টেশন থেকে উদ্ধার করে পলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁর ব্রেন ডেড বলে ঘোষণা করেন। কিন্তু হাসপাতালে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

Paul Grant Dies: প্রয়াত হ্যারি পটার খ্যাত তারকা, লন্ডন রেলস্টেশন থেকে উদ্ধার নিথর দেহ
Paul Grant (Photo Credits: Twitter)

প্রয়াত হ্যারি পটার খ্যাত তারকা পল গ্রান্ট (Harry Potter Actor Paul Grant Passes Away)। মাত্র ৫৬ বছর বয়সে জীবনাবসান হল পলের। হ্যারি পটারে (Harry Potter) গবলিন চরিত্রে অভিনয় করেছিলেন পল। এছাড়াও স্টার ওয়ার্স (Star Wars) সহ নানা হলিউড ছবিতে অভিনয় করেছেন পল গ্রান্ট।

পল গ্রান্টের অকাল প্রয়াণ... 

গত ১৬ মার্চ লন্ডনের এক রেল স্টেশনে অবচেতন অবস্থায় পাওয়া যায় পলকে (Paul Grant)। সেখান থেকে অভিনেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পলকে ব্রেন ডেড ঘোষণা করা হয়। কিন্তু হাসপাতালে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ১৯ মার্চ পলের পরিবার তাঁর লাইফ সাপোর্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবং অভিনেতার মৃত্যু সংবাদ ঘোষণা করেন। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানায়নি অভিনেতার পরিবার।

(The above story first appeared on LatestLY on Mar 21, 2023 10:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).