Giorgia Andriani On Arbaaz Khan: সুরার সঙ্গে নতুন সংসার, প্রাক্তন প্রেমিক আরবাজকে নিয়ে মুখ খুললেন জর্জিয়া
মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর মডেল জর্জিয়া অ্যান্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে জড়ান সলমন খানের ভাই। বেশ কয়েক বছর সম্পর্কের পর জর্জিয়ার সঙ্গে আরবাজের বিচ্ছেদ হয়ে যায়।
মুম্বই, ২ ফেব্রুয়ারি: বলিউডের (Bollywood) জনপ্রিয় মেকআপ শিল্পী সুরা খানের (Shura Khan) সঙ্গে দ্বিতীয়বার সাকপাকে বাঁধা পড়েছেন আরবাজ খান (Arbaaz Khan)। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে বসে আরবাজ খান এবং সুরার বিয়ের আসর। মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের বেশ কয়েক বছর পর ফের নিকাহ সারেন আরবাজ। মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর মডেল জর্জিয়া অ্যান্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে জড়ান সলমন খানের ভাই। বেশ কয়েক বছর সম্পর্কের পর জর্জিয়ার সঙ্গে আরবাজের বিচ্ছেদ হয়ে যায়।জর্জিয়ার সঙ্গে বিচেছেদর পর বেশি দেরি করেননি আরবাজ খান। কয়েক মাসের মধ্যেই তিনি সুরার প্রেমে পড়েন। এরপর সুরা বিয়ের প্রস্তাবে হ্যাঁ করতেই চার হাত এক হাত। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন আরবাজের প্রাক্তন বান্ধবী জর্জিয়া অ্যান্দ্রিয়ানি।
আরও পড়ুন: Video: বিয়ের পর প্রথম 'আউটিং', ক্যামেরা দেখেই সরে গেলেন আরবাজ-পত্নী সুরা, দেখুন
জর্জিয়া বলেন, আরবাজের ভাল চান। আরবাজ যাতে জীবনে সুখে থাকেন, ভাল থাকেন, সেই প্রার্থনাই করেন। আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর তিনিও জীবনে এগিয়ে গিয়েছেন। তাই প্রাক্তন সম্পর্ক নিয়ে তাঁর মনে কোনও খেদ নেই বলে জানান জর্জিয়া।
(The above story first appeared on LatestLY on Feb 02, 2024 01:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

