Salman Khan-Gautam Gulati: সলমনের ছবিতে গৌতম গুলাটি, আরও এক বিগ বস তারকার সঙ্গে কাজ

সলমন খানের প্রযোজনায় নতুন ছবিতে কাজ করতে চলেছেন গৌতম। যে ছবির পরিচালনার দায়িত্ব ছিলেন প্রয়াত অভিনেতা তথা পরিচালক সতীশ কৌশিক।

Salman Khan-Gautam Gulati: সলমনের ছবিতে গৌতম গুলাটি, আরও এক বিগ বস তারকার সঙ্গে কাজ
Salman Khan and Gautam Gulati (Instagram)

মুম্বই, ১৭ এপ্রিলঃ আবারও সলমন খানের (Salman Khan) সঙ্গে বড় পর্দায় কাজ করতে চলেছেন টেলিভিশন তারকা গৌতম গুলাটি (Gautam Gulati)। এর আগে ২০২১ সালে ভাইজানের ‘রাধেঃ ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ (Radhe: Your Most Wanted Bhai) ছবিতে দেখা গিয়েছিল বিগ বস সিজিন ৭ বিজেতাকে (Bigg Boss Season 8 Winner Gautam Gulati)। আরও একবার বিগ বস তারকার সঙ্গে কাজ করতে চলেছেন ভাজান।

জানা গিয়েছে, সলমন খানের প্রযোজনায় নতুন ছবিতে কাজ করতে চলেছেন গৌতম (Salman Khan-Gautam Gulati)। যে ছবির পরিচালনার দায়িত্ব ছিলেন প্রয়াত অভিনেতা তথা পরিচালক সতীশ কৌশিক (Satish Kaushik)। কিন্ত গত ৯ মার্চ পরিচালকের আচমকা প্রয়াণে আপাতত বন্ধ রয়েছে ছবির শুটিংয়ের কাজ।

অভিনেতা (Gautam Gulati) বলেন, ‘এখন আমি রোডিজ-এ গ্যাং লিডার হিসাবে রয়েছি। সলমন খানের প্রযোজনা সংস্থার অধীনে আমার পরবর্তী কাজ রয়েছে। যে ছবি সতীশ কৌশিক জির পরিচালনার কথা ছিল। কিন্তু তাঁর আচমকা প্রয়াণে ছবির কাজ আপাতত বন্ধ রয়েছে। এখন দেখা যাক’।

 

(The above story first appeared on LatestLY on Apr 17, 2023 09:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).