Aryan Khan's Bail: আরিয়ানের জামিনের পর হু হু করে কেঁদে ফেলেন গৌরী খান

আরিয়ান খানের জামিনের পর শাহরুখ খানকে ফোন করেন সলমন খান, অক্ষয় কুমাররা। আর মাধবনও ট্য়ুইট করে শাহরুখকে শুভেচ্ছা জানান।

Aryan Khan's Bail: আরিয়ানের জামিনের পর হু হু করে কেঁদে ফেলেন গৌরী খান
Aryan Khan, Shah Rukh Khan, Gauri Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ২৯ অক্টোবর: আরিয়ান খানের (Aryan Khan) জামিনের পর কেঁদে ফেলেন গৌরী (Gauri Khan) খান। বৃহস্পতিবার বম্বে হাইকোর্টের তরফে যখন আরিয়ান খানের জামিন মঞ্জুর করা হয়, সেই সময় ইন্ডাস্ট্রির বন্ধুদের (মাহিপ কাপুর, সীমা খান) সুখবর জানাতে গিয়ে হু হু করে কেঁদে ফেলেন গৌরী খান। যে ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

এদিকে আরিয়ান খানের জামিনের পর শাহরুখ খানকে (Shah Rukh Khan) ফোন করেন সলমন খান (Salman Khan), অক্ষয় কুমাররা (Akshay Kumar)। আর মাধবনও ট্য়ুইট করে শাহরুখকে শুভেচ্ছা জানান। শেষ পর্যন্ত সবকিছু ভাল হচ্ছে। বাবা হিসেবে স্বস্তি মিলছে বলে মন্তব্য করেন মাধবন।

আরও পড়ুন: Sameer Wankhede: 'আরিয়ানদের রেভ পার্টি থেকে বন্ধু কাশিম খানকে গ্রেফতার করা হয়নি', মহা মন্ত্রীর অভিযোগ ওড়ালেন সমীর ওয়াংখেড়ে

আরিয়ানের জামিনের খবর প্রকাশ্যে আসার পর মুখ খোলেন আইনজীবী মুকুল রোহতগি। তিনি বলেন, শুক্রবার বা শনিবারের মধ্যে আর্থার রোড জেল থেকে বের হতে পারবেন আরিয়ান খান, মুমমুন ধমেচা, আরবাজ শেঠ মার্চেন্টরা।

(The above story first appeared on LatestLY on Oct 29, 2021 01:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).