Arjun-Gabriella Second Son: সদ্যজাতের ছবি প্রকাশ্যে আনলেন গ্যাব্রিয়েলা, শিশুপুত্রকে দুহাতে আগলে বাবা অর্জুন

বৃহস্পতিবার গ্যাব্রিয়েলার কোল আলো করে এসেছে তাঁদের দ্বিতীয় সন্তান। অর্জুন প্রেমিকা এদিন জন্ম দিয়েছেন শিশুপুত্রের। জন্মের পরের দিনই নবজাতকের ছবি প্রকাশ্যে আনলেন গ্যাব্রিয়েলা।

Arjun-Gabriella Second Son: সদ্যজাতের ছবি প্রকাশ্যে আনলেন গ্যাব্রিয়েলা, শিশুপুত্রকে দুহাতে আগলে বাবা অর্জুন
Arjun Rampal and Girlfriend Gabriella Demetriades (Photo Credits: Instagram)

মুম্বই, ২১ জুলাইঃ ৫০ বছর বয়সে চতুর্থবার বাবা হয়েছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল (Arjun Rampal)। ২০ জুলাই বৃহস্পতিবার অভিনেতার প্রেমিকা গ্যাব্রিয়েলা (Gabriella Demetriades) দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। খুশির সীমা বাঁধ ভেঙেছে অভিনেতার পরিবারে। গত এপ্রিল মাসেই পরিবারে নতুন সদস্যের আগমনের সংবাদ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন যুগল। বৃহস্পতিবার গ্যাব্রিয়েলার কোল আলো করে এসেছে তাঁদের দ্বিতীয় সন্তান। অর্জুন প্রেমিকা এদিন জন্ম দিয়েছেন শিশুপুত্রের।

জন্মের পরের দিনই নবজাতকের ছবি প্রকাশ্যে আনলেন গ্যাব্রিয়েলা। সদ্যজাতকে কোলে নিয়ে রয়েছেন বাবা অর্জুন রামপাল (Arjun-Gabriella Second Son)। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরি থেকে শেয়ার করে লিখেছেন,  'সকলকে ধন্যবাদ। আমাদের ছোট্ট ছেলে এসে গিয়েছে'।

শিশুপুত্রকে দুহাতে আগলে বাবা অর্জুন... 

Arjun Rampal with Baby Boy (Photo Credits: Instagram Story)

যদিও গ্যাব্রিয়েলার শেয়ার করা এই ছবিতে তাঁদের সন্তানের মুখ দেখা যাচ্ছে না। শিশুপুত্রকে দুহাত দিয়ে আগলে ধরে রয়েছেন বাবা অর্জুন। এটুকুই সেই ছবিতে দেখা গিয়েছে।

দ্বিতীয় পুত্রের জন্মের সুখবর ভাগ করে নিয়ে গতকাল অভিনেতা একটি ছবি ভাগ করে নেন। যে ছবিতে লেখা রয়েছে, 'হ্যালো পৃথিবী'। সেই ছবি শেয়ার করে অভিনেতা জানিয়েছিলেন, 'আমি এবং আমার পরিবারে শিশুপুত্রের আগমন হয়েছে। মা এবং সন্তান দুজনেই সুস্থ রয়েছে। চিকিৎসক এবং নার্সদের অসাধারণ টিমকে অসঙ্খ্য ধন্যবাদ'।

 

View this post on Instagram

 

A post shared by Arjun Rampal (@rampal72)

২০১৮ সালে অর্জুন রামপাল এবং গ্যাব্রিয়েলার প্রেমের সূচনা। ২০১৯ সালে প্রেমিকা গ্যাব্রিয়েলা জন্ম দেন তাঁদের প্রথম পুত্র সন্তান আরিকের। এছাড়াও স্ত্রী মেহেরের সঙ্গে অর্জুনের দুটি মেয়ে রয়েছেন। মাহিকা এবং মায়রা। ২০১৯ সালে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় অভিনেতার। তারপর থেকে প্রেমিকার সঙ্গেই সংসার অর্জুনের। যদিও বিয়ে করেননি তাঁরা

(The above story first appeared on LatestLY on Jul 21, 2023 04:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).